এক্সপ্লোর

Morning Fatigue: ব্রেকফাস্টে কোন কোন খাবার খেলে দিনভর কাজে ভরপুর এনার্জি পাবেন আপনি ?

Healthy Breakfast Menu: অনেকেরই সকালে ঘুম উঠে খুব ক্লান্ত লাগে। এর অন্যতম কারণ হল জলখাবারে অতিরিক্ত চিনি যুক্ত খাবার কিংবা প্রসেসড ফুড খাওয়ার অভ্যাস। তাই ব্রেকফাস্টে এইসব খাবার এড়িয়ে চলাই শ্রেয়।

Morning Fatigue: প্রায় সকলের ক্ষেত্রেই সকালের আলস্য (Morning Fatigue) নিত্যদিনের সঙ্গী। রাতভর ভাল করে ঘুমিয়েও অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পরেও ঝিমিয়ে থাকেন। সারাদিন শরীরে থাকে একটা ক্লান্ত-অবসন্ন ভাব। সর্বক্ষণ ঘুম ঘুম ভাব। কাজে অনীহা, পরিশ্রম করার কোনও উৎসাহ বা ইচ্ছেই থাকে না। এই সমস্ত লক্ষণ মূলত দেখা যায় দুটো ভিটামিনের অভাবে। একটি হল ভিটামিন বি১২ (Vitamin B12)। অন্যটি ভিটামিন ডি (Vitamin D)। উল্লিখিত লক্ষণগুলি দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। 

তবে অনেক সময় ব্রেকফাস্টে আমরা এমন অনেক ধরনের খাবার খেয়ে ফেলি যেগুলি আমাদের আরও ক্লান্ত-অবসন্ন করে দেয়। তাই দেখে নিন ব্রেকফাস্টের মেনুতে কোন কোন খাবার রাখলে সারাদিন আপনি চাঙ্গা থাকবেন, কাজ করার শক্তি-এনার্জি পাবেন, তার তালিকা। 

  • ওটস- জলখাবারে ওটস এখন অত্যন্ত জনপ্রিয় খাবার। ওটস খেলে ভরপুর এনার্জি পাবেন আপনি। ফলে শরীর থাকবে চাঙ্গা। ওটসের মধ্যে প্রচুর ডায়েটারি ফাইবার থাকার ফলে এই খাবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে। সহজে খিদে পাবে না। 
  • ডিম- জলখাবারে অনেকেই ডিম খেয়ে থাকেন। এই খাবারের পুষ্টিগুণ অনেক। ভরপুর প্রোটিন রয়েছে ডিমের মধ্যে। প্রোটিন ছাড়াও ডিমে রয়েছে ভিটামিন বি। এই দুই উপকরণ আমাদের শরীরে এনার্জির জোগান দেয়। 
  • ইয়োগার্ট- ব্রেকফাস্টের মেনুতে রাখতে পারেন ইয়োগার্ট। অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে এই খাবার। ইয়োগার্টের মধ্যে ভরপুর প্রোটিন থাকার ফলে আপনাকে এই খাবার অনেক এনার্জি দেবে। 
  • বিভিন্ন ধরনের বাদাম-বীজ- সকালে অনেকেই খালি পেটে বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ খেয়ে থাকেন। এর উপকার অনেক। হেলদি ফ্যাট, ভিটামিন এবং ফাইবার যুক্ত এইসব বাদাম এবং বীজ আমাদের ভরপুর এনার্জির জোগান দেবে সারাদিন। 
  • কলা- জলখাবারে কলা খেলে এনার্জি পাবেন আপনি। দীর্ঘক্ষণ পেটও ভরিয়ে রাখে এই খাবার। পটাশিয়াম, ভিটামিন, ফাইবার এবং সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে কলার মধ্যে। তাই এনার্জির জোগানও দেয় সঠিক পরিমাণে। 

আরও পড়ুন- অঙ্কুরিত ছোলার মতো খান অঙ্কুরিত মেথিও, ভাল থাকবে হার্ট, কমবে বদহজম 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget