এক্সপ্লোর

Tapas Roy: 'একমাত্র শিল্প বেআইনি নির্মাণ' মেয়রের পদত্যাগ দাবি করে মন্তব্য তাপস রায়ের

Gardenreach Building Collapse: রবিবার রাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ১০ জনের। যা নিয়ে তোলপাড় রাজ্য।

কলকাতা: বেআইনি নির্মাণই কলকাতায় একমাত্র শিল্প, গার্ডেনরিচকাণ্ডে মেয়র থেকে কাউন্সিলরকে দায়ী করে আক্রমণ তাপস রায়ের (Tapas Roy)। একইসঙ্গে এই ঘটনার জন্য মেয়রের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

আক্রমণ তাপস রায়ের: রবিবার রাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ১০ জনের। যা নিয়ে তোলপাড় রাজ্য। গার্ডেনরিচে ধ্বংসস্তূপের নীচে এখনও একজনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল, পুরসভা। এই ঘটনার দায় কার? তা নিয়েও উঠছে প্রশ্ন। এরইমধ্যে একাধিকবার দায় এড়িয়ে গিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এবার তাঁকেই নিশানা করলেন সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা তাপস রায়। একইসঙ্গে সব দায় পুরসভারও বলেন তিনি।

এদিন তাপস রায় বলেন, "এই যে ১০-১১ জন মানুষ মারা গেলেন কোনও হেলদোল নেই? দল বা সরকারও মেয়রকে পদত্যাগ করতে বলে না। মেয়রও পদত্যাগ করেন না? এর দায় কার? এর দায় নিয়ে পদত্যাগ করবে না? ১০-১১ জন মানুষ মারা গেলেন ভাবা যায়। এর পূর্বে যে যে ঘটনা ঘটেছিল, তদানিন্তন তৃণমূল কংগ্রেসের নেত্রী, সুপ্রিমো কী বলেছিলেন? তিনি বলেননি যে মেয়র, পুরমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পর্যন্ত পদত্যাগ তিনি দাবি করেছিলেন। আজকে আমরা দেখছে না যে এটা একটা কত বড় দুর্নীতি, বড় আকারের। সেখানে নো টলারেন্সের কথা যাঁরা বলেন টু কোরাপসন, তাঁরা কিন্তু সরিয়েও দিচ্ছে না ,সে সরছেও না।''

একইসঙ্গে মেয়রের পদত্যাগও দাবি করেছেন তিনি। তাপসের কথায়, "গার্ডেনরিচের ঘটনার জন্য দায়ী পুরোপুরি পুরসভা। কাউন্সিলর থেকে মেয়র প্রত্যকে দায়ী। তার কারণ হচ্ছে, এই ভাবেই সারা কলকাতা শহরটাকে। এটাই তো একমাত্র শিল্প, বেআইনি নির্মাণ এবং ওখানে এই রকম কত হয়েছে। ওখানকার স্থানীয় কাউন্সিলর প্রতিষ্ঠিত একজন প্রমোটার। ওখানে বিভিন্ন যে সিনেমা হলগুলো সেই সিনেমা হলগুলো ভেঙে ফেলে মার্কেট হয়েছে এবং বিশাল অঙ্কের টাকায় সেই সমস্ত দোকান বিক্রি হয়েছে। আমার কলকাতা উত্তরেও আমি বলতে পারি, কিছু কাউন্সিলর ও কিছু ওয়ার্ড আছে, তাঁরা বাদ দিলে বেশিরভাগ জায়গায় এটাই শিল্প, বেআইনি নির্মাণ। এবং সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষের মৃত্যু।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: 'যে পঞ্চায়েত ভোটে বেশি লিড দেবে, সেখানে আবাসের টাকা ডিসেম্বরের মধ্যে' 'টোপ' পার্থ ভৌমিকের

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget