এক্সপ্লোর

Loksabha Election 2024: 'যে পঞ্চায়েত ভোটে বেশি লিড দেবে, সেখানে আবাসের টাকা ডিসেম্বরের মধ্যে' 'টোপ' পার্থ ভৌমিকের

এর আগে রবিবার আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে একটি কর্মিসভায় যোগ দেন পার্থ ভৌমিক। সেখানেও লিড দিলে পুরস্কারের কথা ঘোষণা করেন তাঁরা।

সমীরণ পাল, ব্যারাকপুর: ভোট প্রচারে গিয়ে ফের পুরস্কারের 'টোপ' দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। গতকাল নৈহাটিতে তিনি বলেন, যে পঞ্চায়েত ভোটে বেশি লিড দেবে, সেখানে আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। তৃণমূল প্রার্থীর বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তরজা।

ফের পুরস্কারের 'টোপ': স্থানীয় সূত্রে খবর, বুধবার নৈহাটিতে এক কর্মিসভায় যোগ দেন তিনি। তৃণমূল প্রার্থীর বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে শোনা যাচ্ছে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী বলছেন, “চারটে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, এটা আমাদের ঘোষিত নীতি। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে, সেই পঞ্চায়েতের আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে লিড দেবে, তাদের প্রত্যেকের বাড়ির, আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন। কালকে আমডাঙায় বলেছিলাম, যে অঞ্চল লিড দেবে, তার প্রাইজ আছে। নির্বাচন কমিশনে নালিশ হল। আমাকে জিজ্ঞাসা করলেন কী প্রাইজ দেবেন। আমি বললাম, অকুণ্ঠ ভালোবাসা।’’

এর আগে রবিবার আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে একটি কর্মিসভায় যোগ দেন পার্থ ভৌমিক। সেখানেও লিড দিলে পুরস্কারের কথা ঘোষণা করেন তাঁরা। গত ১৭ মার্চ আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেন, “এই ১৫ হাজার ভোটে যদি লিড হয় আমি পার্থ ভৌমিক মহাশয়কে বলব আপনাদের একটা গিফট আমরা দেব। ১৫ হাজারের মতো লিড হলে গিফট আমরা দেব। সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবেন।’’

শুধু দলীয় নেতা-কর্মীদের জন্য পুরস্কারের টোপ নয়, লিড না দিলে ভোটারদের প্রতি আছে হুমকিও। মঙ্গলবার বাঁকুড়ার ওন্দায় প্রচারে বেরিয়ে ভোটারদের রীতিমতো হুমকি দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, “তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, তোমরা যখন ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছ, ছোট ফুল। এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক, যে থাক থাক, আই ডোন্ট কেয়ার! যদি এবারে এখান থেকে দেখি যে, তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি, আমি তোমাদের এখানে আমরা কেউই আর অভিযোগ শুনতে এখানে আসব না।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: West Bengal Weather: ভরা বসন্তে শীতের আমেজ, ফের ভিজবে আপনার জেলা?

 

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget