এক্সপ্লোর

Kolkata Metro: শুরু মেট্রোর পিলার তৈরির কাজ, বাইপাসের এই অংশে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত

Garia-Airport Metro: টেগোর পার্ক সংলগ্ন অংশে উত্তরমুখী উল্টোডাঙাগামী লেন আপাতত বন্ধ থাকবে। পরিবর্তে গড়িয়ামুখী রাস্তা দিয়ে দু’দিকের যান চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নিউ গড়িয়া-এয়ারপোর্ট ভায়া রাজারহাট মেট্রো (Kolkata Metro) করিডর প্রকল্পে EM বাইপাসের ওপর পিলার তৈরির জন্য আগামী ২ মাসের জন্য যান নিয়ন্ত্রণ করা হবে। 

যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত: ২০২৫-এর আগেই কি চালু হয়ে যাবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো চলাচল? ওই বছরের শেষেই কবি সুভাষ থেকে সরাসরি মেট্রো করে পৌঁছে যাওয়া যাবে এয়ারপোর্টে? অনেকটা সেইরকমই লক্ষ্যমাত্রা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, বর্তমানে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রেল চালানোর পরিকাঠামো প্রস্তুত। এই অবস্থায় প্রশ্ন উঠছিল, তাহলে সেই পরিষেবা কেন চালু করা হচ্ছে না? মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এ ব্যাপারে তারা ধাপে ধাপে এগোতে চাইছে। এরই মধ্যে নিউ গড়িয়া-এয়ারপোর্ট ভায়া রাজারহাট মেট্রো করিডর প্রকল্পের পিলার তৈরির জন্য যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল, শনিবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোর তরফে বলা হয়েছে, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে টেগোর পার্ক সংলগ্ন অংশে উত্তরমুখী উল্টোডাঙাগামী লেন আপাতত বন্ধ থাকবে। পরিবর্তে গড়িয়ামুখী রাস্তা দিয়ে দু’দিকের যান চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ট্রাফিক পুলিশের তরফে প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে বলেও তারা প্রেস বিবৃতিতে জানিয়েছে। 

২০২৩-এর ডিসেম্বরের মধ্যে, নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জট কাটিয়ে আগেই শুরু হয়েছে টেকনোপলিস মোড়ের (Technopolis More) কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন (Nabadiganta Metro Station) তৈরির কাজ। নিউ গড়িয়া (New Garia) থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের এটি হবে ১৩ তম স্টেশন। ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া এই মেট্রো স্টেশন। ধাপে ধাপে সেক্টর ফাইভ, সিটি সেন্টার টু হয়ে ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে মেট্রো পৌঁছে যাবে বিমানবন্দরে। তবে পুরো প্রক্রিয়া কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। মেট্রো রেল সূত্রে দাবি, ২০২৪-এর জুন মাসের মধ্যে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। ওই বছরের শেষ দিকে তা পৌঁছে যাবে সিটি সেন্টার টু-তে। আর পরের বছরের ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যাবে মেট্রো।  তবে বেশকিছু জায়গায় এখনও জমি জট রয়েছে। এ নিয়ে অবশ্য রাজ্য সরকারের তরফে সহযোগিতা মিলছে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। কত তাড়াতাড়ি নতুন রুটে পুরোদস্তুর মেট্রো পরিষেবা শুরু হয়, তারই অপেক্ষায় যাত্রীরা।

আরও পড়ুন: North 24 Parganas: রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ! আক্রান্ত তৃণমূলেরই কাউন্সিলর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget