এক্সপ্লোর

North 24 Parganas: রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ! আক্রান্ত তৃণমূলেরই কাউন্সিলর

Kamarhati: তৈরি হচ্ছিল পুরসভার রাস্তা। আর সেখানেই উঠল তোলাবাজির অভিযোগ। সমস্যার কথা জেনে, ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে, আক্রান্ত হতে হল খোদ তৃণমূলেরই কাউন্সিলরকেই।

সমীরণ পাল, কামারহাটি: পুরসভার রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ। আর সেই অভিযোগ পেয়ে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হতে হল তৃণমূলেরই কাউন্সিলরকে। এমনই অভিযোগ উঠেছে কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরিকে ঘিরে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা আক্রমণ করেছে সিপিএম।                         

রাস্তা তৈরিতেও তোলাবাজির অভিযোগ: তৈরি হচ্ছিল পুরসভার রাস্তা। আর সেখানেই উঠল তোলাবাজির অভিযোগ। সমস্যার কথা জেনে, ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে, আক্রান্ত হতে হল খোদ তৃণমূলেরই কাউন্সিলরকেই। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভা। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, শাসকদলের কাউন্সিলরের বিরুদ্ধেও উঠছে দুর্নীতির অভিযোগ।                                  

২৮ অগাস্ট, কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডের ধোবিয়া বাগানে রাস্তা তৈরির কাজ চলছিল।অভিযোগ, রাস্তার কাজ চলাকালীন ঠিকাদারের থেকে ২ লক্ষ টাকা তোলা চায় কয়েকজন দুষ্কৃতী। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহেদি ইমামের কাছে অভিযোগ জানান ওই ঠিকাদার। তাঁর দাবি, সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে, তোলা চাওয়ার প্রতিবাদ করেন কাউন্সিলর।অভিযোগ, এরপরই নিগ্রহের শিকার হতে হয় তাঁকে। এই ঘটনায় কামারহাটি থানায় এফআইআর দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।                                                   

এদিকে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে তৃণমূল শিবিরে ধাক্কা। বিজেপিতে যোগ দিলেন শাসকদলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়। নির্বাচনী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরানোর ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল। সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা নিলেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়। গতকাল অভিষেকের সভায় তৃণমূলে যোগ দেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক। ২০১৬-য় তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন মিতালি রায়। ২০২১-এর ভোটে তিনি বিজেপির বিষ্ণুপদ রায়ের কাছে পরাজিত হন। এবার উপনির্বাচনে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন মিতালি। তাঁর গোঁসা ভাঙাতে ময়দানে নামেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীর সঙ্গে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করার পর, গতকাল অভিষেকের সভাতেও হাজির ছিলেন মিতালি। তারপরই দলবদল। 

আরও পড়ুন: Purulia News: ফের বজ্রাঘাতে গেল প্রাণ, মৃত তিন, আহত এক


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget