এক্সপ্লোর

Dilip Ghosh On Dev: 'পাঁচ বছরে এসে একবার পাগলু ড্যান্স করেন,' দেবকে নিশানা দিলীপের, পাল্টা কী বললেন ঘাটালের সাংসদ?

Dilip Ghosh and Dev Tussle: আরও একটা বর্ষা, সামনেই আরও একটা ভোট। সেই সূত্র খরেই রাজনীতির আঙিনায় ফের শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা।

কলকাতা: বছরে একবার বন্যা আসে। বছরে একবার দেব আসেন। অসফল সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ টেনে ফের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ। খড়গপুরে ভোটে দাঁড়াতে চান বলে সফট টার্গেট করছেন, পাল্টা খোঁচা দিয়েছেন দেব।

আরও একটা বর্ষা, সামনেই আরও একটা ভোট। সেই সূত্র খরেই রাজনীতির আঙিনায় ফের শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা। ঘাটালে গিয়ে যেদিন মাস্টার প্ল্যান করলেন দেব, সেদিনই ঘাটালে দাঁড়িয়ে তাঁকে নিশানা করলেন দিলীপ ঘোষ। গতকাল দিলীপ ঘোষ বলেন, "বছরে একবার বন্যা আসে। বছরে একবার দেব আসেন। পাঁচ বছরে একবার এসে পাগলু ড্যান্স করেন। সবাই ভোট দিয়ে দেন। আমার মনে হয় দেব তিনবার সাংসদ হয়ে কোনও পরিবর্তন করতে পারেনি মানুষের জীবনের। বন্যার কোনও পরিবর্তন করতে পারলেন না। ভগবানের ইচ্ছেয় বন্যা আসে বন্যা যায়। এখানে সরকারের কোনও রোল নেই। একজন অসফল সাংসদ।''

বুধবার বন্যা কবলিত ঘাটালে এদিন যান সাংসদ দেব। গতকাল SDO অফিসে জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্যসচিব ও উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ। আর গতকালই ঘাটালের সাংসদকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন দেব। তিনি বলেন, "একজন বিজেপি নেতাকে দেখাতে পারবেন যিনি বিধানসভা, রাজ্যসভা বা লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছেন। এখন অনেক MP, MLA আছেন। ঘাটালের বিধায়ক রয়েছেন। তিনি কি একটাও লাইন লিখেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও মনে হয় দিলীপ বাবু এবার খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। সেটার জন্য তো কাউকে একটা ঢিল মারতে হবে। আমি তো সফট টার্গেট এখানে। কিছু না হলেও দেবকে আক্রমণ করতে হবে।''

যদিও এই প্রথম নয়। দিনকয়েক আগেও ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে দেবকে খোঁচা দেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, "দেব প্রত্যেকবার ইলেকশনে বলে, "এবারে যদি ঘাটাল সমস্যার সমাধান না করি, আমি রাজনীতি ছেড়ে দেব। ভাল ছেলে। কিন্তু এরকম নিকম্মা ভাল ছেলে কী হবে। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ঘাটালের লোককে ধোকা দিচ্ছে?  দম থাকলে পদত্যাগ করে দেখাও। ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাঁকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, তৃণমূলের লোকেরাই করেছে ষড়যন্ত্র। প্রত্যেকবার তাঁকে বলা হয়, ভোটে যদি না দাঁড়াও, তোমার সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি বলছি, তোমার কী মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নীচু করে না। ওই চোরেদের কাছে মাথানত করো না, দম থাকে বেরিয়ে এসো।''

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget