এক্সপ্লোর

Job Scam: আশাকর্মীর চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ! দেবের সাংসদ প্রতিনিধির বিরুদ্ধে বড় অভিযোগ

WB Recruitment Scam: আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ঘাটালের সংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। ইমেইল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি।

সোমনাথ দাস, ঘাটাল: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। আশাকর্মীর চাকরি দেওয়ার নামে ১ লক্ষ ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের চন্দ্রকোণার বাসিন্দার। 

আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ঘাটালের সংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। ইমেইল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি। এদিকে, অভিযোগকারী কে চেনেন না দাবি অভিযুক্ত রাম পদ মান্নার। এদিকে, দোষ করলে শাস্তি পাবে, এই ঘটনা নিয়ে এদিন স্পষ্ট দাবি ঘাটলের তৃণমূল প্রার্থী দেবের। 

ঠিক কী ঘটেছে?

মেয়ের আশা কর্মীর চাকরি হবে, ইন্টারভিউ এর ডাক এসেছে, পরীক্ষাতেও বসেছে মেয়ে! আর এই চাকরির জন্যই ঘাটালের বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রাম পদ মান্নাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে প্রতারিত হয়েছেন চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। 

চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করায় ইমেইল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন প্রতারিত ব্যক্তি, এমনটাই দাবি। অভিযোগকারীর দাবি, ২০২২ সালের এপ্রিল মাসে আশা কর্মীর চাকরির জন্য আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা এজেন্ট মারফত রামপদ মান্না নেয় তার কাছ থেকে।

কী অভিযোগ? 

টাকা নিলেও চাকরি হয়নি চাকরিপ্রার্থীর। এরপর শিলাবতীর উপর দিয়ে অনেক জল বয়ে গেলেও চাকরি তো দুরস্ত চাকরি বাবদ দেওয়া টাকাটাও ফেরত পায়নি ওই পরিবার।        

এদিকে, গোটা ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল ও বিদায়ী সাংসদ দেবকে বিঁধেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। যদিও অভিযুক্ত রাম পদ মান্নার দাবি, অভিযোগকারীকে তিনি চেনেন না। ক্যামেরার সামনে গোটা বিষয় এড়িয়েও যান তিনি।

এ গোটা বিষয়টি নিয়ে দেবের বক্তব্য, অভিযোগ হলে তদন্ত হবে, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। ভোটের মুখে এমন ঘটনায় রীতিমতো অসস্তিতে শাসক শিবির। আর এই অভিযোগকে হাতিয়ার করেই জোর কদমে আসরে গেরুয়া শিবির।                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget