এক্সপ্লোর

LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech

Stock Market Update : যে কারণে কর্পোরেট জগতও এই বিষয়ে সতর্ক হয়েছে। এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কোম্পানি। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • তেলের দাম বৃদ্ধিতে রান্না গ্যাস সংকট, এইচসিএল টেক ওয়ার্ক ফ্রম হোম।
  • বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ঘাটতিতে কর্মীদের খাবার সরবরাহ ব্যাহত।
  • ইনফোসিস ক্যাফেটেরিয়া সীমিত, কর্মীদের বাড়ি থেকে খাবার আনার পরামর্শ।
  • মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে নিয়োগ, বোনাসেও প্রভাব পড়ার আশঙ্কা।

Stock Market Update : ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran Israel War) মাঝে নতুন করে চিন্তা বাড়িয়েছে তেলের দাম (Crude Oil Price)। সেই ক্ষেত্রে ভারতেও এর প্রভাব পড়েছে। তাই নতুন করে রান্নার গ্যাসের (Cooking Gas) দাম নিয়ে বাড়ছে চিন্তা। যে কারণে কর্পোরেট জগতও এই বিষয়ে সতর্ক হয়েছে। এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কোম্পানি। 

HCLTech নিয়েছে এই সিদ্ধান্ত
 বিশ্ব রাজনীতির অস্থিরতা আর রান্নার গ্যাসের তীব্র সংকটে এবার নাজেহাল ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। চেন্নাইয়ে এইচসিএল টেক (HCLTech) তাদের কর্মীদের জন্য ১২ এবং ১৩ মার্চ ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত অফিসের ক্যাফেটেরিয়াগুলিতে রান্নার গ্যাসের জোগান না থাকায় এই নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

কেন এই সিদ্ধান্ত ?
সূত্রের খবর, বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের তীব্র ঘাটতির কারণে এইচসিএল টেকের অফিসের খাবার সরবরাহকারীরা পরিষেবা দিতে পারছেন না। কর্মীদের খাবারের সমস্যা এড়াতেই দু’দিনের জন্য এই রিমোট ওয়ার্কের সুবিধা দেওয়া হয়েছে। শুধু এইচসিএল নয়, সংকটের আঁচ লেগেছে ইনফোসিসেও (Infosys)। বেঙ্গালুরু ও চেন্নাইয়ের অফিসগুলিতে ইনফোসিস কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। সেখানে জানানো হয়েছে, ক্যাফেটেরিয়ায় পদের সংখ্যা কমানো হয়েছে এবং লাইভ কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। এমনকি কর্মীদের বাড়ি থেকে খাবার আনার পরামর্শও দেওয়া হয়েছে।  

বিশ্বযুদ্ধের দামামা ও ভারতীয় বাজারে প্রভাব
এই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের ‘ডমিনো এফেক্ট’ বা চেইন রিঅ্যাকশন এখন মালুম হচ্ছে ভারতের কর্পোরেট মহলে।

গ্যাসের মূল্যবৃদ্ধি: এক ধাক্কায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১৪৪ টাকা।

নিয়োগে ভাটা: গ্লোবাল সার্চ ফার্মগুলির মতে, মধ্যপ্রাচ্যে ব্যবসা থাকা সংস্থাগুলি বর্তমানে উচ্চপদস্থ আধিকারিক নিয়োগ স্থগিত রাখছে।

বোনাসে কোপ: জ্বালানি, আবাসন এবং লজিস্টিকস খাতের ব্যবসায় মন্দার আশঙ্কায় কর্মীদের বোনাস বা ইনক্রিমেন্টও চাপের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুশ্চিন্তায় প্রবাসী ভারতীয়রা
বর্তমানে জিসিসি (GCC) দেশগুলোতে প্রায় ৯০ লক্ষেরও বেশি ভারতীয় কর্মরত। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তাঁদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অনেক ভারতীয় সংস্থা ইতিমধ্য়েই ‘ওয়ার রুম’ তৈরি করে কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল মেনে চলার নির্দেশ দিচ্ছে।

একনজরে বর্তমান পরিস্থিতি:
| কোম্পানি | মোট কর্মী সংখ্যা | বর্তমান পরিস্থিতি |
| HCLTech | ২,২৬,৩৭৯ | চেন্নাইয়ে ২ দিনের জন্য ওয়ার্ক ফ্রম হোম। |
| Infosys | ৩,৩৭,০৩৪ | ক্যাফেটেরিয়ায় মেনু কাটছাঁট, বাড়ি থেকে খাবার আনার পরামর্শ। |

Frequently Asked Questions

ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে ভারতে কী প্রভাব পড়েছে?

ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা ভারতে রান্নার গ্যাসের দামেও প্রভাব ফেলেছে। এর ফলে কর্পোরেট জগতেও চিন্তা বেড়েছে।

HCLTech কেন কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিয়েছে?

অফিসের ক্যাফেটেরিয়ায় রান্নার গ্যাসের সরবরাহ না থাকায় HCLTech চেন্নাইয়ের কর্মীদের জন্য ১২ ও ১৩ মার্চ বাড়ি থেকে কাজ করার সুযোগ দিয়েছে।

Infosys-এ কর্মীদের জন্য কী নির্দেশিকা জারি করা হয়েছে?

Infosys ক্যাফেটেরিয়ায় পদের সংখ্যা কমিয়েছে এবং লাইভ কাউন্টার বন্ধ রেখেছে। কর্মীদের বাড়ি থেকে খাবার আনার পরামর্শও দেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডারের দাম কত বেড়েছে?

১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৬০ টাকা এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বেড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget