এক্সপ্লোর

Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা

Harish Rana Case: সর্বস্ব উজাড় করে দিয়েও কিছু হয়নি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন হরীশ রানার মা-বাবা। -ফাইল চিত্র।

Harish Rana Case: সর্বস্ব উজাড় করে দিয়েও কিছু হয়নি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন হরীশ রানার মা-বাবা।   -ফাইল চিত্র।

হরীশ রানার নিষ্কৃতিমৃত্য়ুতে সায় আদালতের। -ফাইল চিত্র।

1/10
তরতাজা ছেলে মৃতপ্রায় অবস্থায় পড়ে। কয়েক দিন, কয়েক মাস বা কয়েক বছর নয়, দীর্ঘ ১৩ বছর। ছেলের সেবা করতে পিছপা হননি বয়সে প্রবীণ হয়ে পড়া মা-বাবা। কিন্তু ভবিষ্যৎ ভেবে মন শক্ত করেন তাঁরা। ছেলের জন্য নিষ্কৃতিমৃত্যু চেয়ে আদালতের দ্বারস্থ হন।

2/10
সেই মতো বুধবার ঐতিহাসিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৩ বছর ধরে উদ্ভিজ্জ অবস্থায় যাপন কাটানো, ৩২ বছর বয়সি হরীশ রানার নিষ্কৃতিমৃত্যুতে অনুমোদন দিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে আদালতে যাওয়া মা-বাবা কেমন আছেন? উঠে এল যন্ত্রণাদায়ক তথ্য।

3/10
বর্তমানে গাজিয়াবাদ-নিবাসী হরীশের পরিবার। আদালতের রায়ের পর থেকে সেখানকার ব্রহ্মরাজ এম্পায়ার সোসাইটির বাইরে ভিড় সংবাদমাধ্যমের। কিন্তু সংবাদমাধ্যমের সামনে আসার মতো অবস্থায় নেই হরীশের মা-বাবা।
বর্তমানে গাজিয়াবাদ-নিবাসী হরীশের পরিবার। আদালতের রায়ের পর থেকে সেখানকার ব্রহ্মরাজ এম্পায়ার সোসাইটির বাইরে ভিড় সংবাদমাধ্যমের। কিন্তু সংবাদমাধ্যমের সামনে আসার মতো অবস্থায় নেই হরীশের মা-বাবা।
4/10
সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে হরীশের বাবা অশোক রানার সঙ্গে যোগাযোগ করা হয়। ফোন তোলা হলেও, অপর প্রান্ত থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। কিন্তু আবাসনের অন্য বাসিন্দারা জানিয়েছেন, ছেলের জন্য চেষ্টায় কোনও ত্রুটি রাখেনি অশোক এবং তাঁর স্ত্রী নির্মলা রানা। সর্বস্ব উজাড় করে দেন তাঁরা।

5/10
স্থানীয়রা জানিয়েছেন, ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে পরিবার। দিল্লির বাড়িটি পর্যন্ত বিক্রি করে দিতে হয় অশোক এবং নির্মলাকে। চলে আসতে হয় গাজিয়াবাদে।
স্থানীয়রা জানিয়েছেন, ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে পরিবার। দিল্লির বাড়িটি পর্যন্ত বিক্রি করে দিতে হয় অশোক এবং নির্মলাকে। চলে আসতে হয় গাজিয়াবাদে।
6/10
জানা গিয়েছে, অশোক আগে একটি সংস্থার ক্যাটেরিং বিভাগে চাকরি করতেন। বর্তমানে পেনশন পান মাসে ৩৫০০ টাকা। ছেলের চিকিৎসা, সংসার খরচ সামাল দিতে পারেন না। তাই এলাকার একটি খেলার মাঠের সামনে স্যান্ডউইচ বিক্রি করেন।

7/10
দিল্লির বাসিন্দা হরীশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। চণ্ডীগড়ে পেয়িং গেস্ট থাকাকালীন, ২০১৩ সালের ২০ অগাস্ট চার তলার ব্যালকনি থেকে পড়ে যান।
দিল্লির বাসিন্দা হরীশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। চণ্ডীগড়ে পেয়িং গেস্ট থাকাকালীন, ২০১৩ সালের ২০ অগাস্ট চার তলার ব্যালকনি থেকে পড়ে যান।
8/10
মাথায় গুরুতর চোট লাগে হরীশের। ১০০ শতাংশ কোয়াড্রিপ্লেজিক ডিসেবিলিটি কাবু করে ফেলে তাঁকে। সেই থেকে শয্যাশায়ী হরীশ। প্রাণবায়ু চললেও নড়নচড়ন নেই। কানে শুনতে পান না, দেখতে পান না চোখে। কাউকে চিনতে পারেন না।

9/10
এত বছর ধরে কৃত্রিম লাইফ সাপোর্টে রয়েছেন হরীশ। তাঁদের অবর্তমানে ছেলের কী হবে, সেই প্রশ্নই আদালতে যেতে বাধ্য করে তাঁর মা-বাবাকে। আদালতে তাঁরা জানান, তাঁদের অবর্তমানে ছেলের কী হবে, সেই প্রশ্নই তাড়িয়ে বেড়াচ্ছে।

10/10
হরীশের মা-বাবা জানান, ছেলের মৃত্যু চাইছেন না তাঁরা, মৃতপ্রায় অবস্থায় এই যন্ত্রণাদায়ক যাপন থেকে নিষ্কৃতী দিতে চাইছেন। শেষ পর্যন্ত তাঁদের আবেদনে সায় দিয়েছে আদালত। দেশে এই প্রথম নিষ্কৃতিমৃত্যুতে আইনি অনুমতি মিলল। রায় শোনাতে গিয়ে চোখে জল এসে যায় বিচারপতি জেবি পার্দিওয়ালারও।

আরও জানুন খবর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ  পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget