এক্সপ্লোর

Purba Medinipur: ২০০ কেজি ওজনের হাঙর ধরা পড়ল দিঘা মোহনায়

Giant Shark Captured:মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ২০০ কিলোগ্রাম ওজনের হাঙ্গর। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা মোহনায় হাঙ্গর ধরা পড়ায়  হইচই পড়ে যায় গোটা এলাকায়।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: মৎস্যজীবীদের (Fishermen) জালে ধরা পড়ল ২০০ কিলোগ্রাম ওজনের হাঙর (shark)। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় দিঘা (Digha) মোহনায় হাঙর ধরা পড়ায়  হইচই পড়ে যায় গোটা এলাকায়। চাঞ্চল্য তৈরি হয় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।

কী ঘটেছিল? 
রবিবার সকালে দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ২০০ কেজি হাঙর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই তুমুল আলোড়ন শুরু হয় এলাকায়। পরে জানা যায়, সেটি ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। কলকাতার একটি সংস্থা হাঙরটি কিনে নিয়েছে বলে খবর। কিন্তু চোখের সামনে এত বড় হাঙর দেখে ক্যামেরাবন্দী করার লোভ সামলাতে পারেননি স্থানীয় থেকে পর্যটকরা। তাঁরা ভিড় জমান দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। যদিও বিষয়টি নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ম অনুযায়ী, এই হাঙর বিক্রি করা নিষিদ্ধ। তার পরও কী ভাবে তা খোলা বাজারে এত দামে বিক্রি হল সেটি? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষেরই একাংশ। উল্লেখ্য, এর আগে নভেম্বরে 'চিরুনি ফাল' বা 'সোর্ড ফিশ' নামে এক বিশাল দেহ মাছের খোঁজ মিলেছিল দিঘা মোহনায়। 

বিশেষ ধরনের মাছ...
সেদিন যে চিরুনি ফালের খোঁজ মিলেছিল, তার ওজন আনুমানিক ৫৫০ কিলোগ্রাম। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। বিরল প্রজাতির চিরুনি ফালের পাখনা দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলে দাবি মৎস্যজীবীরা। মাছটির বাজারমূল্য কয়েকহাজার টাকা বলে ধারণা অনেকের। গত নভেম্বরে দিঘা মোহনার জিকেডি আড়তে মাছটি ওঠে। মাসখানেক আগেই দামোদরের জলে ডলফিনের দেখা মেলায় হইচই পড়ে যায়। সে বার গলসির শিল্লাঘাটের দামোদরের জলে দেখা মেলে গাঙ্গেয় ডলফিনের। স্থানীয় ও মৎসজীবীরা যাতে তাকে উত্তক্ত না করে, তার জন্য এলাকায় মাইকিং প্রচার করে বনদপ্তর। অগাস্টের শুরুতেই বকখালির সমুদ্র তটে দেখা মিলেছিল বিশাল আকৃতির ডলফিনের। ভোররাতে স্থানীয় মৎস্যজীবীরা যখন নদীতে মাছ ধরতে যায়, তখনই এই বিশাল আকৃতির ডলফিনকে দেখতে পায় তারা।  বকখালির সমুদ্রসৈকতে ডলফিনটিকে সকাল থেকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রায় কুড়ি ফুটের চেয়েও বড় এই ডলফিনের আকৃতি। বিশালাকৃতি ডলফিনটিকে দেখতে পেয়ে ভিড় জমান স্থানীয়রা। পরে স্থানীয় এলাকার মানুষ বকখালি বন দফতরে এই খবর দেয়।পরে বনদফতরের কর্মীরা খবর পেয়ে মৃত ডলফিনটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান কোনও জাহাজের ধাক্কায় আঘাত খেয়ে বকখালি উপকূলে উঠে পড়ে ডলফিনটি। এত বড় ডলফিন আগে কখনও ফ্রেজারগঞ্জ এলাকায় দেখা যায়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। তার পর সোর্ড ফিশ দিঘা মোহনায়। এই বার খোঁজ মিলল হাঙরের।

আরও পড়ুন:"কংগ্রেস জিতলেই ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে চলে যাবে", চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget