এক্সপ্লোর

West Bengal News: কোটিপতি কনস্টেবলের গ্রেফতারির প্রায় ২ সপ্তাহ পর খোঁজ মিলল বান্ধবীর

Constable Arrest Update: ১৯৯৮ সালে পুলিশে চাকরি পান মনোজিৎ বাগীশ। কিন্তু এই বিপুল সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কোটিপতি কনস্টেবলের (Constable Arrest) গ্রেফতারির প্রায় ২ সপ্তাহ পর বান্ধবীর হদিশ পেল দুর্নীতি দমন শাখা। অন্যদিকে এদিন আদালতে তোলা হলে ১২ অক্টোবর পর্যন্ত ধৃত কোটিপতি কনস্টেবলের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মনোজিৎকে জেলে গিয়ে জেরার আবেদনও এদিন মঞ্জুর করেছে আদালত।                                     

কনস্টেবলের বান্ধবীর হদিশ: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা আর বহুমূল্য গয়না উদ্ধার করেছিল ইডি। তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে। কোটিপতি কনস্টেবল মনোজিৎ বাগীশের ক্ষেত্রেও,রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আতসকাচের তলায় তাঁর বান্ধবী বুলা কর্মকার।লক্ষ লক্ষ টাকা লেনদেনে তাঁর ভূমিকা কী - সেটা জানাই তদন্তকারীদের মূল উদ্দেশ্য। শেষমেশ মিলল তাঁর হদিশ। দুর্নীতি দমন শাখার দাবি, উপহার হিসেবে বান্ধবীকে প্রায় ১২ লক্ষ টাকার গাড়ি দেন মনোজিৎ বাগীশ। বান্ধবীর অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকাও ট্রান্সফার করেন কনস্টেবল। মনোজিৎ বাগীশের বাড়িতে পরিচারিকার কাজ করার সময় ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। পরবর্তীতে অন্যজনের সঙ্গে বিয়ের পর সেই টাকা নগদে তুলে শাশুড়ির অ্যাকাউন্টে জমা করেন মনোজিৎ। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে মনোজিতের বান্ধবী এমনটাই জানিয়েছেন।                                                   

জেল হেফাজতের নির্দেশ: ১৯৯৮ সালে পুলিশে চাকরি পান মনোজিৎ বাগীশ। কিন্তু এই বিপুল সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। ৪ বছরেই কীভাবে কোটিপতি হলেন তিনি? ইতিমধ্যে  কোটিপতি কনস্টেবলের ৭৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট এবং ১০ লক্ষ টাকার জীবন বিমার হদিশ মিলেছে বলে খবর। পাশাপাশি পুলিশ সূত্রে দাবি, মনোজিৎ বাগীশের আরও ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। ১২ অক্টোবর পর্যন্ত ধৃত কোটিপতি কনস্টেবলের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মনোজিৎকে জেলে গিয়ে জেরার আবেদনও এদিন মঞ্জুর করেছে আদালত। আর এবার মনোজিৎ বাগীশের বান্ধবীর হদিশ পেল দুর্নীতি দমন শাখা।                   

আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে ইডির আধিকারিক বদল, নির্দেশ বিচারপতির

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget