এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে ইডির আধিকারিক বদল, নির্দেশ বিচারপতির

Calcutta High Court: শুধু তাই নয়, আদালত এই আধিকারিকের উপর আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন বিচারপতি। তদন্ত যাতে ব্যাহত না হয়, তা দেখবেন ইডি অধিকর্তা, নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 

কলকাতা: ইডির (ED) ভূমিকায় সন্দেহ প্রকাশের পরে এবার আইওকেই মিথিলেশ কুমার মিশ্রকে সরাল হাইকোর্ট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকই অপসারণ করা হল। নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত থেকে সরাতে ইডি অধিকর্তাকে নির্দেশ দিল আদালত।

তদন্তকারী আধিকারিকই সরাল হাইকোর্ট: নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-কে কড়া ভর্ৎসনা করেছিলেন। আর এবার ইডি-র তদন্তকারী অফিসার মিথিলেশ মিশ্রকে সরিয়েই দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। মামলার IO অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার যিনি পদাধিকার বলে ইডির অ্য়াসিস্টান্ট ডিরেক্টর তাঁকে অবিলম্বে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরানোর জন্য ED-র অধিকর্তাকে নির্দেশ দিলেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শুধু এই মামলার তদন্তই নয়, পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দায়িত্বই তাঁকে দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিচারপতি। তাঁর জায়গায় অন্য় তদন্তকারী আধিকারিক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, "আদালত এই আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে। তদন্ত যাতে ব্যাহত না হয় তা দেখবেন ED-র ডিরেক্টর।'' পাল্টা ED-র আইনজীবীর সওয়াল, ''উনি মিথিলেশ মিশ্র ভাল কাজ করছেন।'' তখন বিচারপতি সিনহা বলেন, ''অন্য় কোথাও গিয়ে এই ভাল কাজ করুন।'' এদিন আদালতে রিপোর্ট পেশ করে, ED-র আইনজীবী বলেন, ''ED-কে ১৩১ টা মামলার তদন্ত করতে হচ্ছে। এক একজন আধিকারিককে ২২ টা করে মামলা সামলাতে হচ্ছে। আমরা সর্বশক্তি দিয়ে তদন্ত করছি।'' তখন, তদন্তে, আর্থিক লেনদেনের গতিপথ সম্পর্কে জানতে চান বিচারপতি। ED-র আইনজীবী সওয়ালে বলেন, ''আমরা সব পাথর সরিয়ে দেখব। ১০ অক্টোবর বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে। আমাদের সময় দেওয়া হোক।''

এরপর, বিচারপতি বলেন, "আমি আগেরদিন আপনার তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমার মিশ্রর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে, তিনি এই তদন্তের জন্য যোগ্য ব্যক্তি নন।'' এরইমধ্য়ে, আদালতে এদিন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সোশ্য়াল সাইটের ঘোষণার কথা উল্লেখ করেন। যেখানে অভিষেক বলছেন, ED-র দফতর নয়, মঙ্গলবার তিনি দিল্লিতে ঘেরাও কর্মসূচিতে যোগ দেবেন। পারলে তাঁকে আটকে দেখাক। তারই প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ওই দিন অর্থাৎ, ৩ অক্টোবর যেন অনুসন্ধান এবং তদন্ত প্রক্রিয়া কোনওভাবেই ব্যাহত না হয়। তা ইডির ডিরেক্টরকে দেখতে হবে।

আরও পড়ুন: West Bengal News: কোটিপতি কনস্টেবলের গ্রেফতারির প্রায় ২ সপ্তাহ পর খোঁজ মিলল বান্ধবীর

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget