এক্সপ্লোর

Yuva Sathi :যুব সাথী প্রকল্পে নাম তুলতে লাইনে দাঁড়িয়ে আবেদন BJP নেত্রীর, বললেন " প্রকল্প তো অবশ্যই ভাল" !

Goghat BJP Leader Fill Up Yuva Sathi: যুব সাথী প্রকল্পে নাম তুলতে লাইনে দাঁড়িয়ে আবেদন বিজেপি নেত্রীর। হুগলির গোঘাটে ধরা পড়ল সেই ছবি। কী বললেন তিনি ?

বাপন সাঁতরা, জয়ন্ত পাল, হুগলি: যুব সাথী প্রকল্পে নাম তুলতে লাইনে দাঁড়িয়ে আবেদন বিজেপি নেত্রীর। হুগলির গোঘাটে ধরা পড়ল সেই ছবি। একইসঙ্গে প্রকল্প নিয়ে প্রশংসাও শোনা গেল বিজেপি নেত্রীর গলায়। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন, বড় খবর ! নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

আরামবাগ টাউন মহিলা মোর্চা বিজেপি কনভেনার   সুদেষ্ণা অধিকারী মোহান্ত বলেন, ফর্ম ফিলাপ তো করলামই। প্রকল্প তো অবশ্যই ভাল। বিধানসভা ভোটের আগে 'বেকার ভাতা' প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। ভোটমুখী পশ্চিমবঙ্গে এই প্রকল্পকে ঘিরে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। এই আবহেই বৃহস্পতিবার হুগলির গোঘাট ২ নম্বর ব্লক অফিসে বেকার ভাতার ফর্ম পূরণ করতে দেখা গেল বিজেপির আরামবাগ টাউন মহিলা মোর্চার আহ্বায়ক সুদেষ্ণা অধিকারী মোহান্তকে।
 
আরামবাগ টাউন মহিলা মোর্চা  বিজেপি কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্ত বলেন, ফর্ম ফিলাপ তো করলামই। আগে যদিও লক্ষ্মীর ভাণ্ডার ছিল যেগুলো আমি কোনটাই করিনি, কিন্তু এটা করলাম। টাকাটা কি টিএমসি দিচ্ছে না কী? বলে দিক তৃণমূলের, বেরিয়ে চলে যাব। বিজেপি নেত্রীর দাবি, ছেলের জন্য বেকার ভাতার লাইনে দাঁড়িয়েছেন তিনি। যদিও সেই দাবি নস্য়াৎ করে তৃণমূলের দাবি, নিজের জন্যই আবেদন করেছেন তিনি। সুদেষ্ণা অধিকারী বলেন, বেকার ভাতার দেড় হাজার টাকা করে দিচ্ছে, ছেলের ফর্ম ফিলাপের জন্য আসা।  প্রকল্প তো অবশ্যই ভাল। সাধারণ মানুষ, কিছু বেকার তাঁদের চাকরির ফর্ম ফিলাপ করতেও টাকা লাগে। অনেক সময় তাঁরা মা-বাবার কাছে চাইতে পারে না। সেটার জন্য অবশ্যই সাধুবাদ জানায় আমাদের মুখ্যমন্ত্রীকে। 

গোঘাট তৃণমূল ব্লক সভাপতি  সৌমেন দিগার বলেন, তিনি নিজে করেছেন নিজের নামে। ছেলে কোথায়? তিনি নিজে ফর্ম তুললেন, সংগ্রহ করলেন।সংগ্রহ করে ফর্ম পূরণ করে জমা করলেন। এই ইস্য়ুতে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা।বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বিজেপির লোক কেন নেবে না? সবার নেওয়া উচিত। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়। 

গোঘাট তৃণমূল ব্লক সভাপতি  সৌমেন দিগার বলেন, এটাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মানবিক মুখ্যমন্ত্রী যাকে আমরা বলি। যিনি এই প্রকল্পটা আনেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলব না, সর্বস্তরের মানুষের জন্য। কোনও দল দেখেননা তিনি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন, সরকারি প্রকল্প তো। বিজেপির লোক কেন নেবে না? সবার নেওয়া উচিত। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়। আমার করের টাকা আছে ওর মধ্য়ে।বিজেপির লোকেরা কর দেয় না? 
 
জলপাইগুড়ি থেকে পূর্ব বর্ধমানের কাটোয়া।'বাংলার যুব সাথী' প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য কোথাও সহায়তা শিবিরে হাজির বিজেপি নেতারা ,'বাংলার যুব সাথী' প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সহায়তা শিবির করেছে সিপিএম! সরকারি প্রকল্প সবার জন্য!কিন্তু, সেই প্রকল্প ঘিরেই বিভিন্ন সময় হুমকি-হুঁশিয়ারির অভিযোগ সামনে আসে।এই আবহেই অন্য ছবি ধরা পড়ল হুগলির গোঘাটে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget