এক্সপ্লোর

ED On Gopal Dalapati:'মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে', ইডির কাছে দাবি দাবি গোপাল দলপতির

Recruitment Scam:স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে হাজিরা দিলেন গোপাল দলপতি। সূত্রের খবর ইডির জিজ্ঞাসাবাদের মুখে তিনি দাবি করেছেন, 'কোনও টাকা নিইনি, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনি না'।

প্রকাশ সিনহা, কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি (Recruitment scam in school) মামলায় ইডির কাছে হাজিরা দিলেন গোপাল দলপতি (gopal dalapati presents himself to ED)। সূত্রের খবর ইডির জিজ্ঞাসাবাদের মুখে তিনি দাবি করেছেন, 'কোনও টাকা নিইনি, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনি না'। এতেই শেষ নয়।গোপাল আরও জানিয়েছেন, তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কুন্তল ঘোষ। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোরও চেষ্টা হচ্ছে, আরও দাবি গোপালের। 

কী বলেছেন তিনি?
সূত্রের খবর গোপাল বলেছেন, 'শুধুমাত্র এক বার আড়াই থেকে ৩ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে পেয়েছিলাম। তাপস-কুন্তলের মধ্যস্থতাকারী হিসেবে পারিশ্রমিক হিসেবে ওই টাকা পাই।' এতেই শেষ নয়। এ ছাড়া আর কোনও প্রমাণ দেখাতে পারবেন না, আরও দাবি করেন তিনি। সূত্রের খবর, কুন্তল না গোপাল, কে সত্যি বলছেন জানতে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের ভাবনা রয়েছে তদন্তকারীদের। ইডি সূত্রে খবর, এদিন গোপালের বয়ান রেকর্ড করা হচ্ছে। তিনি যে বয়ান দেবেন সেটি সামনে রেখেই পরের দিকে কে সত্যি বলছেন সেটি জানার চেষ্টা করা হবে। প্রায় গত ঘণ্টাচারেক ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোপাল দলপতিকে। তিনি কোটি কোটি টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন। তবে পারিশ্রমিক বাবদ আড়াই থেকে তিন লক্ষ টাকা ব্যাঙ্ক ট্রান্সফার বাবদ পেয়েছিলেন বলে মেনে নিয়েছেন, এমনই খবর ইডি সূত্রে। কিন্তু কে সত্যি বলছেন? কে নয়? জানতে কুন্তল-গোপালকে তো বটেই, প্রয়োজনে তাপস মণ্ডলকেও মুখোমুখি বসানো হতে পারে বলে খবর।

প্রেক্ষাপট...
গত কালই খোঁজ মিলেছিল গোপাল দলপতির। ইডি দফতরে নিজেই ফোন করেছিলেন তিনি, এমনই খবর মেলে। সূত্রের খবর, গত কাল তিনি জানান নিজের বয়ান রেকর্ড করাতে চান। শোনা যায়, গোপাল দলপতিকে এদিন সকাল সাড়ে দশটায় ইডি-র দফতরে আসতে বলা হয়েছে। তখনই উঠে আসে বয়ান রেকর্ডের পাশাপাশি কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইডি সূত্রে খবর আসে, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা, তাঁর অন্তর্ধানে কোন পথে এগোবে তদন্ত? প্রশ্ন ওঠে। কিন্তু এর পর তাঁর নিজের ফোন আসায় নতুন করে তোলপাড় পড়ে যায়।  

আরও পড়ুন:'রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র', ফের মমতার নিশানায় মোদি সরকার

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget