এক্সপ্লোর

Bus Strike: তৃণমূলের আন্দোলনে একাধিক ডিপোয় বন্ধ সরকারি বাস, চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা

বাস ডিপোর সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে চলছে আন্দোলন।

কলকাতা: অস্থায়ী বাস কর্মীদের বিক্ষোভ আন্দোলনের জেরে দুর্গাপুর ও মেদিনীপুর ডিপো থেকে কোনও সরকারি বাস বেরলো না। শুধু মেদিনীপুর ডিপো থেকে একটি বাস সকালে ছেড়েছে। বেতন বৃদ্ধি, মাসে ন্যূনতম ২৬ দিন কাজ সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছেন SBSTC-র অস্থায়ী কর্মীরা। বাস ডিপোর সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে চলছে আন্দোলন। তার জেরেই অচলাবস্থা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বাস ডিপো ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বাস ডিপোয়।  

বন্ধ দিঘা-কলকাতা সরকারি বাস: গতকাল থেকেই অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে বন্ধ দিঘা-কলকাতা সরকারি বাস (Digha Kolkata Government Bus Service)। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের ডিপো বন্ধ রেখে অবস্থানে বসেছেন অস্থায়ী কর্মীরা। হয়রানির শিকার পর্যটকরা। দাবি না পূরণ হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন INTTUC। তানিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

সামনে পুজো (Durga Puja)! দিঘায় পর্যটকের ঢল নামবে। কিন্তু, এমন সময়ই বন্ধ দিঘা-কলকাতা সরকারি বাস চলাচল। বন্ধ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো। বাস পরিষেবা বন্ধ রেখে অবস্থানে বসেছেন ডিপোর অস্থায়ী কর্মীরা। যার জেরে সোমবার দিনভর বন্ধ রইল দিঘা-কলকাতা

সমস্যায় পর্যটকরা: দিঘা-খড়গপুর, দিঘা-বারাসত , দিঘা-দুর্গাপুর রুটে SBSTC-র বাস। যার জেরে সমস্যায় পড়েন পর্যটকরা। মূলত বেতন বৃদ্ধি, বাসের সংখ্যা ও কাজের দিন বাড়ানোর দাবিতে এই বাস পরিষেবা বন্ধ রেখে অস্থায়ী কর্মীদের এই বিক্ষোভ।

SBSTC দিঘা ডিপোর  ইনচার্জ সোমনাথ ঘোষ জানিয়েছেন, উর্ধতনকে জানিয়েছি, তারা যা বলবেন দেখা যাবে তারপর। সূত্রের খবর, আগে দিঘা ডিপো থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ৯০টি বাস চলত। লকডাউনের পর তা কমে হয়েছে ১৪। দিঘা ডিপোয় ১৭৫ জন অস্থায়ী কর্মী কাজ করেন। অভিযোগ, বাসের সংখ্যা কমায় মাসে মাত্র ১০-১২দিন কাজ পাচ্ছেন তাঁরা।  ফলে রোজগার তলানিতে এসে পৌঁছেছে। আন্দোলনরত কর্মীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন।

কাঁথি সাংগঠনিক জেলা-র বিজেপি সভাপতি সুদাম পণ্ডিতের কথায়,  তৃণমূলের শ্রমিক সংগঠনই আন্দোলনে নেমেছে, ভাড়ে মা ভবানী হয়েছে এখন, টাকাই দিতে পারছে না। তবে, দাবি পূরণ না হলে বাস বন্ধ রেখে লাগাতার আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের সদস্যরা।তাহলে পুজোয় কী হবে? আশঙ্কায় পর্যটকরা।

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget