এক্সপ্লোর

Supreme Court: সোমবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে 'সুপ্রিম' শুনানি

Bihar SIR Hearing On Supreme Court: সোমবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত হালদার, কলকাতা: বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগে সর্বোচ্চ আদালতে নির্বাচন কমিশনের হলফনামা নিয়ে নিজেদের বক্তব্য জমা দিল মূল মামলাকারী অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR। তাদের অভিযোগ, ভোটারদের নিয়ে ভয়াবহ প্রতারণা করা হয়েছে। কেন তড়িঘড়ি ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হল তার গ্রহণযোগ্য ব্যাখ্যা নির্বাচন কমিশন দিতে পারেনি। এ নিয়ে চলছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন, দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির খুঁটিপুজোতে উঠে এল, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ !

 ভোটারদের সঙ্গে ভয়াবহ প্রতারণা। বিহারে বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সংশোধনকে, এভাবেই ব্যাখ্যা করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেখানে অন্যতম প্রধান মামলাকারী হল ADR। সোমবার ফের এই মামলার শুনানি হবে। তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
 
বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পয়লা অগাস্ট।  নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, যোগ্য ভোটারের নাম বাদ যাওয়া বা অযোগ্যদের নাম থেকে যাওয়া থেকে শুরু করে নতুন ভোটারের নাম তোলার জন্য পয়লা অগাস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্প করা হবে। সেখানে সংশ্লিষ্ট ERO-র কাছে আবেদন বা অভিযোগ জানানো যাবে। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারের প্রশ্ন, কোনও যোগ্য ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায় কিংবা অযোগ্য ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকে তাহলে তা চিহ্নিত করে জানানোর জন্য পয়লা অগাস্ট থেকে পয়লা সেপ্টেম্বর, ১ মাস সময় দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না তাহলে তারা (বিরোধী) এই বিষয়টিকে (ভোটার তালিকার বিশেষ সংশোধন) এত বড় ইস্যু কেন করছে? কেন তারা (বিরোধী) তাদের ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট বা BLA-দের দাবি এবং অভিযোগগুলো এই ১ মাসের মধ্যে জমা দিতে বলছে না? কেন কিছু ব্যক্তি এমন ধারনা তৈরি করার চেষ্টা করছেন, যে খসড়া তালিকাই চূড়ান্ত, যা SIR-এর নির্দেশ অনুযায়ী একেবারেই নয়।

অন্যদিকে, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের হলফনামার পাল্টা হিবেসে, শনিবার নিজেদের বক্তব্য পেশ করেছে মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থা ADR। তাদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি কেন বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের মতো প্রক্রিয়া চালাতে হল, সেই বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। সিপিএম আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিহার আর SIR নিয়ে দেওয়া বাইটটা রাখবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে। এর আগে, ১০ জুলাইয়ের শুনানিতে কমিশনের এই সমীক্ষার কাজে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে আধার, ভোটার ও রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গণ্য করতে বিবেচনা করতে বলেছিল সর্বোচ্চ আদালত। তার উত্তরে ইতিমধ্যে আধার, ভোটার ও রেশন কার্ড নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন। হলফনামা দিয়ে তারা বলেছে, আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার তালিকায় নাম থাকার জন্য এগুলি প্রামাণ্য নথি হতে পারে না।

সূত্রের খবর, শনিবার সুপ্রিম কোর্টে নথি জমা দিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ADR পাল্টা পাল্টা যুক্তি দিয়েছে, স্থায়ী বাসস্থানের শংসাপত্র, OBC/SC/ST শংসাপত্র এবং পাসপোর্ট পেতে আধার কার্ডকে অন্যতম প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হয়। সেখানে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা না দেওয়া স্পষ্টতই অযৌক্তিক। হলফনামায় মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার দাবি,ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়ায় enumeration form বা গণনা ফর্ম পরীক্ষা অথবা নথি যাচাইয়ের নির্দিষ্ট কোনও পদ্ধতির কথা বলা হয়নি। তার ওপর এক এক জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের ওপর ৩ লক্ষের বেশি গণনা ফর্মের দায়িত্ব রয়েছে। এই প্রেক্ষাপটে ADR-এর অভিযোগ, নির্দিষ্ট কোনও পদ্ধতি না থাকায় ERO-রা নিজেদের ইচ্ছেমতো কাজ করছেন। ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকে তাকিয়ে নির্বাচন কমিশনও। শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ৬৫ লক্ষ ২০ হাজার নাম বাদ পড়ছে।

সেরা শিরোনাম

Bollywood News: দেশ কি ছাড়তেই হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
দেশ কি ছাড়তেই হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...

ভিডিও

Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget