এক্সপ্লোর

Governor On Howrah Bill: আটকে ছিল রাজভবনে, অবশেষে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিলে অনুমতি রাজ্যপালের !

Governor CV Ananda Bose On Howrah Bill: ২০২১ সালে বিধানসভায় পাস হওয়া এই বিল আটকে ছিল রাজ্যপালের দফতরে, অবশেষে সেই বিলেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

হাওড়া: ২০১৩ সালে শেষবার হাওড়া পুরভোট হয়েছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জলই বয়ে গিয়েছে। কিন্তু সমাধান আসেনি। মাঝে হঠাৎ আশীর্বাদ হয়ে এল তামিলনাড়ু ইস্যু। 'সুপ্রিম' নির্দেশে খুলে গেল সেই রাজ্যের আটকে যাওয়া বিলের জট। আর এবার একলহমায়, এরাজ্যেও বহুদিনের আটকে থাকা বিলের উপর থেকে সরল ধুলো। অবশেষে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিলে অনুমতি রাজ্যপালের।

আরও পড়ুন, বড়বাজারে অগ্নিকাণ্ডের জের, মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর ৬টি রেস্তোরাঁ বন্ধ করে দিল প্রশাসন !

হাওড়া পুরভোটের রাস্তায় আর নেই কোনও প্রশাসনিক জট

২০২১ সালে বিধানসভায় পাস হওয়া এই বিল আটকে ছিল রাজ্যপালের দফতরে। অবশেষে সেই বিলেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। হাওড়া পুরভোটের রাস্তায় আর নেই কোনও প্রশাসনিক জট। ২০১৫ সালে বালি পুরসভার ১৬টি ওয়ার্ড যুক্ত হয় হাওড়ার সঙ্গে, ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় ৬৬। ২০২১ সালে রাজ্য সিদ্ধান্ত নেয়, বালি পুরসভাকে আলাদা করে দেওয়া হবে।

কেন আশীর্বাদ হয়ে এল তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া ১০ বিল ?

মূলত, তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া ১০ বিল, রাজ্যপালের সম্মতির অভাবে একইভাবে আটকে ছিল। এরপরেই রাজ্যপালের এই ভূমিকা নিয়ে বিরোধীতা জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। এরপরেই শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েন ওই রাজ্যের রাজ্যপাল আরএন রবি।

দেশের রাষ্ট্রপতিও অনির্দিষ্ট কালের জন্য কোনও বিল আটকে রাখতে পারেন না : সুপ্রিম কোর্ট

'সুপ্রিম' নির্দেশ স্পষ্ট জানানো হয়, বিধানসভায় পাশ হওয়া কোনও বিলই দীর্ঘ সময় ধরে আটকে রাখা যাবে না। তিনমাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপালকে। একইভাবে দেশের রাষ্ট্রপতিও অনির্দিষ্ট কালের জন্য কোনও বিল আটকে রাখতে পারেন না বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরেই রাজ্য বিধানসভাতেও এই দাবি ওঠে।

এই ইস্যু ওঠার পরেই দাবি তোলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি এই ইস্যু ওঠার পরেই রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজভবনে আটকে থাকা বিলগুলি যাতে দ্রুত অনুমোদন পায় সেই দাবি তুলেছিলেন। এদিকে একুশ সালে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের হাত থেকে অনুমোদন না পেলেও, হঠাৎ তামিলনাড়ু ইস্যুই নাড়িয়ে দেয় ভিত। রাজভবনে আটকে থাকা বহু দিনের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিলের উপর পড়ে রাজ্যপালের সিলমোহর। 

 

 

সেরা শিরোনাম

CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget