এক্সপ্লোর

Mamata On Park Street: বড়বাজারে অগ্নিকাণ্ডের জের, মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর ৬টি রেস্তোরাঁ বন্ধ করে দিল প্রশাসন !

Mamata On Park Street On Bara Bazar Fire Incident : কেন বন্ধ করে দেওয়া হল পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসের ৬টি রেস্তোরাঁ ?

কলকাতা: বড়বাজারে অগ্নিকাণ্ডের জের, পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসের ৬টি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর ৬টি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে প্রশাসন। অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে ৬টি রেস্তোরাঁ। মূলত অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পর বন্ধ করে দেওয়া হয়েছে ৬টি রেস্তোরাঁ।

আরও পড়ুন, পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় জোরালো হচ্ছে পাক-যোগ ! 'পাকিস্তানে বসেই হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা ..'?

মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'ইমার্জেন্সিতে যারা অল্টারনেটিভ রাখে না, তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ কঠোর।' বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেছেন, 'হাইড্রলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দিঘাতে ছুটি কাটাচ্ছিল।' কেউ ঘুমের মধ্য়ে কেউ বা কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়েছিলেন মৃত্য়ুর কোলে। মঙ্গলবার রাতে, মহানগরের বুকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুন। অকালে চলে গেল ১৪টা তরতাজা প্রাণ । কিন্তু কার ভুলে এতবড় দুর্ঘটনা? দায় কার? এতগুলো প্রাণ চলে যাওয়ার দায় কি কেউ নেবে? 

শুক্রবার ঘটনাস্থলে যান মুখ্য়মন্ত্রী। গোটা ঘটনায় কার্যত হোটেল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, এই হোটেল কোন সালে তৈরি? ১৯৮৯-এ। আমি দেখছি পাইপ আছে, দমকলের জল যাওয়ার। কিন্তু জল নেই।  আমরা ঘরের মধ্য়ে প্লাস্টিক ঢুকিয়ে রেখে দিই গাদাগাদা। রাসায়নিক ঢুকিয়ে রেখে দিই। কেন বসবাসের জায়গায় রাসায়নিক থাকবে? কেন থাকার জায়গায় প্লাস্টিক থাকবে? তা থেকেই তো আগুন লাগে।

পুরসভার নাকের ডগায় দমকলের সদর দফতর সামান্য় দূরে জোড়াসাঁকো থানার কাছেই... এত বড় হোটেলের ব্য়বসা । সেখানে বেআইনি নির্মাণ হচ্ছিল । কোনও খবর ছিল না প্রশাসনের কাছে?দীর্ঘদিন ধরে হোটেলে ফায়ার সেফটি সিস্টেম অকেজো... ৩ বছর ধরে দমকলের ছাড়পত্র নেই... কোনও ইনসপেকশন করেনি দমকল দফতর? বিরোধীরা বলছে, এই ব্য়বস্থাটা যদি আগে নেওয়া হত। আগে ইন্সপেকশন করা হত। তা হলে অকালে ১৪টা প্রাণকে চলে যেতে হত না।' বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, দমকল বলছে পুরসভার দায়। পুরসভা বলছে পুলিশের দায়। যাদের ঘর থেকে যায়, শুধু তাদেরই যায়। আবগারি, দমকল, পুলিশ, কেএমসি সবাই জড়িত। পুরো আঁতাঁত। নিয়ম, সেখানকার রেজিস্ট্রার নিয়মিত পুলিশকে ফলো করতে হবে। আপনি বিশ্বাস করেন এই কথাগুলো? এগুলো সব নাটক।'

 দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, 'মুখ্য়মন্ত্রী বলেছেন তদন্ত হবে। যার দোষ, সে শাস্তি পাবে। এখন কে কী বলল, একটা রাজনীতি মৃত্য়ুকে কেন্দ্র করে করতে চায় না। এরকম ঘটনা বহু রাজ্য়ে হয়েছে। আমি সেগুলোর কথা উল্লেখ করছি না। গুজরাতে যখন একটা স্কুলে আগুনে ২৫টা বাচ্চা মারা গেছিল, এই সব নিয়ে রাজনীতি করার কথা না।' বড়বাজারের অগ্নিকাণ্ডে ধৃত হোটেল মালিক ও ম্য়ানেজারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget