এক্সপ্লোর

CV Ananda Bose : খতিয়ে দেখে সমাধানের আশ্বাস, তৃণমূলের সঙ্গে বৈঠকের পরই দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল

Governor : তৃণমূলের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতেই কি রাজ্যপালের তড়িঘড়ি দিল্লি সফর ? কেন্দ্রের কোনও প্রতিনিধির সঙ্গে কথা বলতেই কি সিভি আনন্দ বোস দিল্লি উড়ে গেলেন ?

পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা : তৃণমূলের (TMC) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের ঘণ্টা দুয়েকের মধ্যেই দিল্লির উদ্দেশ্যে উড়ার ধরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। যার কিছুটা পরেই ছাড়ে দিল্লির বিমান। যার ঘণ্টাদুয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। বিকেল ৪ টে ১০ মিনিট থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চলে যে বৈঠক। যেখানে আলোচনায় রাজ্যের বঞ্চিতদের সমস্যা রাজ্যপাল কেন্দ্রের কাছে তুলে ধরবেন জানিয়ে আশ্বাস দেওয়ার পরই সন্ধে নাগাদ রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল।

ধর্না তোলার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, কেন্দ্রের সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে বাংলার বঞ্চিতদের সমস্যা নিয়ে আলোচনা করবেন বলেই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। সোমবার বিকেলে নির্ধারিত সময়ে কাঁধে বঞ্চিতদের তথ্য সম্বলিত কাগজ কাঁধে করে বয়ে রাজভবনে যান অভিষেকরা। সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সমস্ত তথ্য খতিয়ে দেখে কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাসও দেন রাজ্যপাল। তৃণমূলের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতেই কি রাজ্যপালের তড়িঘড়ি দিল্লি সফর ? কেন্দ্রের কোনও প্রতিনিধির সঙ্গে কথা বলতেই কি সিভি আনন্দ বোস দিল্লি উড়ে গেলেন ? কথা বললে, কেন্দ্রের কোন প্রতিনিধির সঙ্গে তিনি কথা বলবেন ? এই সমস্ত প্রশ্নের অবশ্য কোনও উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কারণ, বিমানবন্দরে পৌঁছে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই ঢুকে যান বিমানবন্দরে। তাই আপাতত তিনি কী পদক্ষেপ নেন, সেটা দেখার-জানারই অপেক্ষা। 

একশো দিনের কাজে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না অভিযোগে প্রথমে দিল্লি ও তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্না-অবস্থানে বসে তৃণমূল কংগ্রেস (TMC)। দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎও করেছিল তৃণমূলের প্রতিনিধি দল। তারপরও ধর্না জারি ছিল। তৃণমূলের যেমন অভিযোগ টাকা আটকে রাখার। তেমনই বিজেপির পাল্টা অভিযোগ, প্রকল্পে একাধিক অনিয়মের প্রমাণ মেলার জেরেই বন্ধ রয়েছে প্রাপ্য টাকা। 

আরও পড়ুন- 'কোন আইনে কাজ করার পরেও টাকা রাখা হয়েছে?' বকেয়া আদায়ে কেন্দ্রের কাছে দরবারের দাবি তৃণমূলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget