এক্সপ্লোর

Governor: 'যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়', রিষড়াকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের

Rishra Violence: দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই রিষড়াকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের।

কলকাতা: দার্জিলিং (Dajeeling) সফর কাটছাঁট করে কলকাতায় (Kolkata) ফিরেই রিষড়াকাণ্ডে (Rishra) কড়া বার্তা রাজ্যপালের (Governor)। তিনি বলেন, 'গত কয়েকদিন ধরে চলা অশান্তির ঘটনা আমরা জানি। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়। আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব। যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করব। মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে'।                                                                                                        

রিষড়াকাণ্ডের জেরে উত্তরবঙ্গ (North Bengal) সফরের মাঝপথেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর,  আগামীকাল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি বাতিল করে, তড়িঘড়ি আজই বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফিরছেন সি ভি আনন্দ বোস। 

দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল। রিষড়াকাণ্ডের জেরেই সফর কাটছাঁট রাজ্যপালের, সূত্রের খবর। কাল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু রিষড়াকাণ্ডের জেরে কর্মসূচি বাতিল করে শহরে ফিরছেন রাজ্যপাল, সূত্রের খবর।

এদিকে, রিষড়ার চার নম্বর রেল গেট এলাকাজুড়ে গতকাল রাতের তাণ্ডবের চিহ্ন। রেল গেটের কাছে পাথরবৃষ্টিতে একটি মিষ্টির দোকানে অ্যাসবেস্টসের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো। রেললাইন তুলে পাথর ছোড়া হয়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রবিবার থেকে তাণ্ডব চলছে। পুলিশের টহলদারি সত্ত্বেও গতকাল কীভাবে দুষ্কৃতী এই ঘটনা
ঘটাল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।  

আরও পড়ুন, 'শিক্ষাগত যোগ্যতা নয়, মোদির ক্যারিশ্মাই জিতিয়েছে তাঁকে'

অন্যদিকে, রিষড়াকাণ্ডে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সুকান্ত মজুমদার ধর্নায় বসার আগেই মঞ্চ খুলল পুলিশ। আজ সকাল ১১টা থেকে শ্রীরামপুরের বটতলায় অবস্থানে বসার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। তার আগেই মঞ্চ খুলে দেয় পুলিশ। সুকান্ত ছাড়াও এই ধর্না-অবস্থানে যোগ দেওয়ার কথা পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। শ্রীরামপুর, রিষড়ার  একাধিক জায়গায় আজও জারি রয়েছে ১৪৪ ধারা। 

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
West Bengal News Update: নবান্নে প্রসেনজিৎ, সল্টলেকে বিজেপির অফিসে সুস্মিতা দেব ও সুখেন্দুশেখর রায়
নবান্নে প্রসেনজিৎ, সল্টলেকে বিজেপির অফিসে সুস্মিতা দেব ও সুখেন্দুশেখর রায়
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget