এক্সপ্লোর

Narendra Modi: 'শিক্ষাগত যোগ্যতা নয়, মোদির ক্যারিশ্মাই জিতিয়েছে তাঁকে'

PM Modi: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান অজিত পওয়ার বলেন, মন্ত্রীদের কার কী যোগ্যতা রয়েছে এমন প্রশ্ন তোলা উচিত নয়। 

নয়া দিল্লি: দেশের প্রধানমন্ত্রী তিনি। তাঁর শিক্ষাগত যোগ্যতা কী, সেটা জানার অধিকার সকলের রয়েছে, সম্প্রতি এমনই দাবি করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অবশ্য নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার নথি দেখানো নিয়ে তথ্য কমিশনের নির্দেশ শুক্রবার খারিজ করে দিয়েছে গুজরাত হাইকোর্ট। সেই প্রেক্ষিতেই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান অজিত পওয়ার বলেন, মন্ত্রীদের কার কী যোগ্যতা রয়েছে এমন প্রশ্ন তোলা উচিত নয়। 

এনসিপি নেতার কথায়, একজন নেতা বা মন্ত্রী তাঁর সময়কালে কী কী কাজ করেছেন বা করছেন সেটাই মানুষের বিচার করা উচিত। প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিয়েও সুর চড়ান তিনি। অজিত পওয়ার বলেন, '২০১৪ সালে তো মোদি দেশের জনগণের ভোটে জিতে এসেছেন। শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে নয়। এটা ওঁর ক্যারিশ্মা। ওঁর একটা ব্যক্তিত্ব রয়েছে, সেই সাহায্যেই বিপুল জয় পেয়েছে।' 

এখানেই থেমে থাকেননি অজিত। তিনি এও বলেন, '৯ বছর ধরে তিনি দেশের প্রতিনিধিত্ব করে চলেছেন। তাই তাঁর ডিগ্রি নিয়ে প্রশ্ন করা ঠিক হবে না। বরং মূল্যস্ফীতি, বেকারত্বের মতো বিষয়ে তাঁকে প্রশ্ন করুন। ডিগ্রি কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়।' 

যদিও তিনি বলেছেন, 'তাঁর ডিগ্রির বিষয়ে স্পষ্টতা পেলে মূল্যস্ফীতি কি কমবে? তার ডিগ্রির অবস্থা জানার পর মানুষ কি চাকরি পাবে?' 

আরও পড়ুন, রিষড়া জ্বলছে, গোটা রাজ্য প্রশাসন দিঘার সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছে,' রিষড়াকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর

উল্লেখ্য, তথ্য জানার অধিকার আইনে ২০১৬ সালে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিশদ তথ্য জানতে চান কেজরিওয়াল। তাতে তৎকালীন কেন্দ্রীয় তথ্য কমিশনার এম শ্রীধর আচারিউলু প্রধানমন্ত্রীর দফতর, গুজরাত ইউনিভার্সিটি এবং দিল্লি ইউনিভার্সিটিকে প্রধানমন্ত্রীর স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ডিগ্রির বিশদ জানাতে নির্দেশ দেয়। 

গুজরাত ইউনিভার্সিটির তরফে দ্রুত সেই সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়। একই সঙ্গে তথ্য কমিশনের নির্দেশকে চ্য়ালেঞ্জও জানায় তারা। নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর পর বিজেপি-র তরফেও প্রধানমন্ত্রীর ডিগ্রি বলে কিছু প্রতিলিপি তুলে ধরা হয়। বলা হয়, দিল্লি ইউনিভার্সিটি থেকে কলাবিভাগে স্নাতক হন প্রধানমন্ত্রী। তার পর গুজরাত ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেন। 

কিন্তু ওই নথির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন কেজরিওয়াল। তাতে স্পষ্ট অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন। সেই বিতর্ক আজও মেটেনি। 

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget