এক্সপ্লোর

Governor vs TMC govt : সিভি আনন্দ বোসকে কড়া বার্তা রাজ্যের, স্মরণ করানো হল সাংবিধানিক এক্তিয়ার

'আচার্য তথা রাজ্যপাল বিধিবহির্ভূতভাবে রাজ্যের উচ্চ শিক্ষাকে ধ্বংস করছেন। পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন।'  রাজভবনের রিপোর্ট কার্ডের প্রত্যুত্তরে এমনই কড়া জবাব দিয়েছে রাজ্য সরকার। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  লোকসভা ভোটের ( Loksabha Election ) আবহে রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাত আরও তীব্র চেহারা নিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ( Bratya Basu )অপসারণের সুপারিশ-বিতর্কের মধ্যেই সিভি আনন্দ বোসকে কড়া বার্তা দিল রাজ্য সরকার। বৃহস্পতিবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর অপসারণের নির্দেশ দেন সি ভি আনন্দ বোস । পাল্টা রাজ্য়পালের সুপারিশকে হাস্য়কর বলে উড়িয়ে দেন শিক্ষামন্ত্রী । এরপরই রাজ্যের পাল্টা বার্তা গেন রাজভবনে। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে আচার্যর কী ভূমিকা এবং সেখানে রাজ্য সরকারের সীমারেখা কতটা সেকথা স্মরণ করিয়ে বুধবার নবান্নে রিপোর্ট কার্ড পাঠিয়েছিল রাজভবন।  রাজ্যপালের এই রিপোর্ট কার্ডের জবাব দিতে গিয়ে, ৯ পাতার চিঠির ছত্রে ছত্রে তাঁকে সাংবিধানিক এক্তিয়ার স্মরণ করিয়ে দিল রাজ্য সরকার। 'আচার্য তথা রাজ্যপাল বিধিবহির্ভূতভাবে রাজ্যের উচ্চ শিক্ষাকে ধ্বংস করছেন। পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন।'  রাজভবনের রিপোর্ট কার্ডের প্রত্যুত্তরে এমনই কড়া জবাব দিয়েছে রাজ্য সরকার।  

শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য সম্মেলন অনুষ্ঠান থেকে সমস্যার সূত্রপাত। বিশ্ববিদ্যালয় চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসুর ছবি দেওয়া একাধিক কাট আউট ছিল। অনুষ্ঠানের অনুমোদন দেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। শিক্ষামন্ত্রীর সঙ্গে ওয়েবকুপার রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান এবং মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।                             

আদর্শ আচরণ বিধি চালু থাকাকালীন কীভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের সম্মেলন সম্ভব? এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে মালদা জেলা বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। এরপরই সম্মেলনের দু'দিনের মাথায় অন্তর্বর্তীকালীন উপাচার্য রজতকিশোর দে-কে দায়িত্ব থেকে অব্যাহতি দেন রাজ্যপাল। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও রাজ্যপালের অপসারনের পর উপাচার্যকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাতের আবহেই, সরকারি সাহায্য প্রাপ্ত বিশ্ববিদ্যালয় গুলির জন্য নতুন অ্যাডভাইসারি জারি করেছে উচ্চ শিক্ষা দফতর। কঠোর ভাবে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় গুলিকে।  

আরও পড়ুন :             

'আমায় বের করো'... ঘুমন্ত পড়ুয়াকে স্কুল বাসে বন্ধ করেই বেপাত্তা ড্রাইভার ! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget