এক্সপ্লোর

Gosaba Accident:গোসাবায় মোটর ভ্যান উল্টে একসঙ্গে মৃত্যু ঠাকুর্দা-নাতির

Road Accident:মোটর ভ্যান উল্টে একসঙ্গে মৃত্যু হল ঠাকুর্দা-নাতির। গোসাবার বালি বাজারের ঘটনা। গত কাল, বুধবার রাত ৯টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনা যায়। 

শান্তনু নস্কর, গোসাবা: মোটর ভ্যান উল্টে একসঙ্গে মৃত্যু হল ঠাকুর্দা-নাতির। গোসাবার বালি বাজারের ঘটনা। গত কাল, বুধবার রাত ৯টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনা যায়। 

কী জানা গেল?
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালি বাজারের কাছে এই ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত কাল অর্থাৎ বুধবার রাতে স্থানীয় বাজার থেকে ব্যবসার কাজকর্ম শেষ করে নিজেদের মোটর ভ্যানে করে বাড়ি ফিরছিলেন গোপাল বেরা ও সুদীপ বেরা। হঠাৎ করে মোটর ভ্যান উল্টে পুকুরের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্য়ু হয় বলে খবর।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা গোপাল বেরা তাঁর নাতি সুদীপকে নিয়ে বালি বাজারে মুদির ব্যবসা করতে গিয়েছিলেন। গতকাল রাতে যখন তাঁরা বাজার শেষ করে মোটর ভ্যানে করে দোকানের মালপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় বালি বাজারের কাছে হঠাৎ মোটর ভ্যান উল্টে রাস্তার পাশে স্থানীয় একটি পুকুরের মধ্যে পরে যায়। সেই সময় বিদ্যুৎ না থাকায় প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। এরপর বিদ্যুৎ-সংযোগ এলে স্থানীয় মানুষজন মোটরভ্যান পরে থাকতে দেখেন। তড়িঘড়ি পুকুরের মধ্যে নেমে মোটর ভ্যান দেখতে গিয়ে দুজনকে ভেসে থাকতে দেখেন স্থানীয়রাই। তাঁদের উদ্ধার করে গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মোমিনপুর মর্গে পাঠিয়েছে গোসাবা থানার পুলিশ।
এই রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু এখন কার্যত নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। দিনদুয়েক আগে যেমন পূর্ব বর্ধমানের গুড়াপে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ৭ জনের। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

হালেই গুড়াপে দুর্ঘটনা
সেদিন ভোরে গুড়াপের কংসারিপুর মোড়ে একটি যাত্রিবাহী টোটোকে ধাক্কা মারে ডাম্পার। ধাক্কার অভিঘাতে যাত্রী-সহ টোটোটি ডাম্পারের নিচে ঢুকে যায়। সকালে এমন ভয়ঙ্কর ঘটনার ফলে হইহই পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান স্থানীয় মানুষজন, আসে পুলিশও। ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধারে হাত লাগান সকলেই। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক ভাবে সংজ্ঞাহীন অবস্থায় ডাম্পারের নিচ থেকে মোট ৬ জনকে উদ্ধার করা হয়েছিল। চিকিৎসার জন্য প্রত্যেককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে প্রথমেই তাঁদের ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। বেলার দিকে মৃতের সংখ্যা বেড়েছে বলে জানা যায়।

আরও পড়ুন:মেঘলা আকাশ রাজ্যজুড়ে, ফের বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget