এক্সপ্লোর

Job Scam: OMR নষ্টের আগে ছবি! নিয়োগ দুর্নীতি কাণ্ডে সামনে নয়া সংস্থার নাম

Group D Scam: এসএসসি-র হলফনামায় চাঞ্চল্যকর তথ্য, উঠে এল নতুন সংস্থার নাম।


সৌভিক মজুমদার, কলকাতা: গ্রুপ ডি নিয়োগ-দুর্নীতি মামলায় এসএসসি-র হলফনামায় চাঞ্চল্যকর তথ্য। কমিশনের হলফনামায় উঠে এল নতুন সংস্থার নাম।

'মেসার্স বালাজি সলিউশন নামে সংস্থাকে দিয়ে ওএমআর নষ্ট করানো হয়। ওএমআর নষ্টের আগে স্ক্যান করে মিরর ইমেজ রাখা হয়েছিল।'- হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় জানাল এসএসসি

সিবিআইয়ের দেওয়া ওএমআরের স্ক্যান কপি নিয়ে সংশয় প্রকাশ করল না কমিশন। সিবিআইয়ের তথ্য হাতে পেয়েই খতিয়ে দেখে সুপারিশপত্র প্রত্যাহার, জানাল কমিশন। যদিও ওএমআরের সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন চাকরি যাওয়া প্রার্থীরা।

এর আগেও অভিযোগ:
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় (Group D Recruitment Scam Case) চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের (CBI)। আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, মেধাতালিকার (Merit List) প্রথম ১০ জনই ফাঁকা OMR শিট জমা দিয়েছিলেন। কিন্তু এসএসসি-র সার্ভারে তাঁদের নম্বরই বেড়ে হয়ে গিয়েছিল ৪৩!  SSC'র OMR কারচুপিতে, হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর। অন্য়দিকে, গ্রুপ ডি নিয়োগ মামলার তদন্তে, সিবিআই আদালতে যে রিপোর্ট পেশ করেছে, তা-ও চোখ কপালে তোলার মতো! তাতে দেখা যাচ্ছে, মেধাতালিকায় প্রথম দশজনেরই প্রাপ্ত নম্বর শূন্য় ! অর্থাৎ যাঁদের নিয়োগ তালিকারই বাইরে যাঁদের থাকার কথা, তাঁরাই মেধাতালিকার শীর্ষে ! 

সিবিআইয়ের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, গাজিয়াবাদে OMR শিট মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রত্য়েকে সাদা খাতা জমা দিয়েছেন ! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, মেধা তালিকায় প্রথম দশে থাকা প্রার্থীরা রোল নম্বর, ভেন্যু কোড এবং বুকলেট সিরিয়াল ছাড়া OMR শিটের আর কোথাও কালির আঁচড়টুকুও কাটতে পারেনি ! উত্তর দেওয়ার অংশ পুরোটাই ফাঁকা ! সিবিআইয়ের দাবি, দুর্নীতির জাদুবলে OMR শিট মূল্যায়নকারী সংস্থার সার্ভারে শূন্য পাওয়া এইসব প্রার্থীদের নম্বরই এসএসসির সার্ভারে বেড়ে হয়ে গেছে ৪৩ ! শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই রিপোর্ট জমা দেয় সিবিআই। যেখানে দাবি করা হয়েছে, ২০১৬ সালে গ্রুপ ডি-তে মোট ৪ হাজার ৪৮৭ জনকে নিয়োগ করা হয়েছিল। এসএসসির হার্ড ডিস্ক ও সার্ভারে নম্বর পরিবর্তন করা হয়েছে ২ হাজার ৮২৩ জনের।তাঁদের মধ্যে প্যানেলভুক্ত হয়েছেন ১ হাজার ৬৯৮ জন। 

আরও পড়ুন: '২০১৮ থেকে পরিচয়..দুর্নীতি নিয়ে জানতাম না', প্রকাশ্যে অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মমতার হাত থেকে তৃণমূলের দখল গেল ঋতব্রত তৃণমূলের হাতে
মমতার হাত থেকে তৃণমূলের দখল গেল ঋতব্রত তৃণমূলের হাতে
Saokat Molla : সওকত মোল্লার ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ, কী অভিযোগ ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে ?
Saokat Molla : সওকত মোল্লার ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ, কী অভিযোগ ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে ?
Kalighat Trinamool: দলবিরোধী কাজে; ফিরহাদ, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানকে শোকজ 'কালীঘাট-তৃণমূল'-এর
দলবিরোধী কাজে; ফিরহাদ, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানকে শোকজ 'কালীঘাট-তৃণমূল'-এর
Weather Update: বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD
বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD

ভিডিও

Aroop Biswas:
Shankar Ghosh on WB Budget 2026:
Shankar Ghosh on West Bengal Budget 2026:
Suvendu Adhikari: '৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে',বললেন মুখ্যমন্ত্রী
WB Budget 2026: 'একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য', বললেন অর্থমন্ত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
West Bengal Budget 2026: উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
West Bengal Budget: মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
West Bengal Budget 2026: রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
West Bengal Budget : শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Embed widget