এক্সপ্লোর

Job Scam: '২০১৮ থেকে পরিচয়..দুর্নীতি নিয়ে জানতাম না', প্রকাশ্যে অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা

Sweta Chakraborty:২০১৮-য় পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই অয়নের সঙ্গে যোগাযোগ, বললেন শ্বেতা।

কলকাতা: কদিন আগেই নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছেন ধৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অয়ন শীল। তখন থেকেই বিভিন্ন তথ্যের ভিত্তিতে ইডির নজরে এসেছিলেন অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী। এবিপি আনন্দে প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি। কী বললেন?

অয়ন শীলের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করেছেন শ্বেতা। তিনি বলেন, 'অয়ন শীলের সঙ্গে ২০১৮ থেকে পরিচয়। চুঁচুড়ায় অয়নের থেকে ফ্ল্যাট কিনেছিলাম। ফ্ল্যাট হ্যান্ডওভার না নেওয়ায় টাকা ফেরত দিয়েছিলেন অয়ন।' অয়নের প্রযোজনায় কাজও করেছেন তিনি। শ্বেতা বলেন, 'অয়ন শীলের প্রযোজনায় সিনেমায় কাজ করেছি, পারিশ্রমিক নিয়েছি। লিখিত নয়, মৌখিক চুক্তিতে পারিশ্রমিক দেন অয়ন। প্রোডাকশন হাউসে কাজ করতাম বলে গাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন।'

কীভাবে আলাপ?
শ্বেতা চক্রবর্তী বলেন, '২০১৮-য় পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই অয়নের সঙ্গে যোগাযোগ। অয়নের প্রোডাকশন হাউস এবিএস ইনফোজোনের হয়ে সিনেমা, শর্ট ফিল্মও করি।'

যোগাযোগ থাকলেও নিয়োগ-দুর্নীতি সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেছেন তিনি। ইডি এখনও তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। করলে অবশ্যই সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।

পরিবারের দাবি:
আগেই শ্বেতার বাবা জানিয়েছিলেন, আইনজীবীদের পরামর্শ নিতে শ্বেতা কলকাতায় আছে, ইডি ডাকলে যেতে রাজি। তাঁর দাবি, চুঁচুড়ায় ফ্ল্যাট কিনতে মেয়েকে টাকা দিয়েছিলেন অয়ন। তবে বেলঘরিয়ার ফ্ল্যাটের ব্যাপারে কিছু জানা নেই। মেয়ে বড় হয়েছে, সব কিছু বলে না। অন্যায় করে থাকলে শাস্তি হবে। জানিয়েছেন শ্বেতার বাবা অরুণ চক্রবর্তী। 

তদন্তকারী সংস্থা সূত্রে খবর। অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা ঢুকেছে শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে। ৫ দফায় ৫৫ লক্ষ টাকা ঢুকেছে শ্বেতার অ্যাকাউন্টে। অয়ন শীলের অ্যাকাউন্ট খতিয়ে দেখে এই তথ্য নজের আসে ইডির। 
কী কারণে শ্বেতাকে বিপুল অঙ্কের টাকা দিয়েছেন অয়ন? তা জানতে অয়ন শীলকে দফায় দফায় জেরা করছে ইডি, খবর সূত্রের। অয়নের সল্টলেকের অফিসে মিলেছে শ্বেতাকে দেওয়া গাড়ির মানি রিসিট।

অর্পিতা মুখোপাধ্য়ায়, হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়, সোমা চক্রবর্তীর পর শ্বেতা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতি তদন্তে ফের এক নারীর নাম জড়িয়েছে। প্রথমবারই শ্বেতার নাম প্রকাশ্যে আসার পরেই নানা জল্পনা সামনে আসে। খোঁজ শুরু হয়। এর মধ্যেই এবিপি আনন্দে মুখ খুললেন শ্বেতা।  

আরও পড়ুন: জয়ের ২০ দিন পর কাটল জট, বিধায়ক হিসেবে শপথ নিলেন বায়রন বিশ্বাস

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget