এক্সপ্লোর

Guwahati-Bikaner Express Derailed: কোভিডে যাত্রী কম ছিল ট্রেনে, জানাল রেল, বাড়তে পারে হতাহত

Guwahati-Bikaner Express Derailed: ইঞ্জিনের পর থেকে ১২টি কামরা লাইনচ্যূত হয়ে যায়। একটি কামরার উপর উঠে যায় আর একটি কামরা। একাধিক কামরা লাইনচ্যূত হয়ে যায়। একটি কামরা জলেও গিয়ে পড়ে বলে জানা গিয়েছে।

ময়নাগুড়ি: সন্ধে নামার মুখে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ময়নাগুডি়র (Maynaguri) দোমহনিতে। সেখানে লাইনচ্যূত পটনা-বিকানের এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। সন্ধে ৬টা পর্যন্ত দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে। আহত হয়েছেন প্রায় কমপক্ষে ১২ জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছে রেল। যদিও রেলের ডিআরএম-এর দাবি, করোনার কারণে ট্রেনে যাত্রীসংখ্যা তত বেশি ছিল না।

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ পটনা-গুয়াহাটি বিকানের ১৫৩৬৬ এক্সপ্রেসটি লাইনচ্যূত হয়। দুর্ঘটনার সময় ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। কিন্তু দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, ইঞ্জিনের পর থেকে ১২টি কামরা লাইনচ্যূত হয়ে যায়। একটি কামরার উপর উঠে যায় আর একটি কামরা। একাধিক কামরা লাইনচ্যূত হয়ে যায়। এমনকি একটি কামরা জলেও গিয়ে পড়ে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনে ৭০০-র বেশি যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

যদিও আলিপুরদুয়ারের ডিআরএম (Divisional Railway Manager/DRM) দিলীপ কুমার সিংহ জানিয়েছেন, কোভিডের কারণে ট্রেনে যাত্রীসংখ্যা কম ছিল। ফলে হতাহতের সংখ্যা মারাত্মক জায়গায় পৌঁছবে না বলে আশাবাদী তিনি। এ দিন দুর্ঘটনার খবর আসতেই ফোনে ডিআরএম-এর সঙ্গে যোগাযোগ করে এবিপি আনন্দ। দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে রেল। ট্রেনের একটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা লাইনচ্যূত হয়েছে বলে জানতে পেরেছি আমি। উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে মোট হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের দল পৌঁছে গিয়েছে।’’

আরও পড়ুন: Bikaner Express Derailed: উল্টে গেল বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা, যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকাজ

কিন্তু এর পর জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ‘’১০ থেকে ১২টি কামরা লাইনচ্যূত হয়েছে। ৩ জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি আমরা। এর মধ্যে দু’টি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও ভিতরে রয়েছেন অনেকে। পার্শ্ববর্তী জেলা থেকে টিম আসছে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৯-১০ জনকে।’’

দুর্ঘটনার পর জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং আশেপাশের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে মোট ৫১টি অ্যাম্বুল্যান্স পৌঁছয় দুর্ঘটনাস্থলে। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছে ট্রেনের কামরা, যাতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা যায়। কিন্তু সন্ধের মুখে দুর্ঘটনার পর অন্ধকার নেমে আসায়, সেখানে উদ্ধারকার্য কী ভাবে চালানো হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও মৌমিতা জানান, জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে। তবে উদ্ধারকার্য চালানোর জন্য প্রয়োজনীয় ক্রেনের ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তা বাড়ছে।

জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা উঠলেও, সেখানে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায়, জলপাইগুড়ি সদর হাসপাতালে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। জরুরি ভিত্তিতে আশেপাশের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক এবং নার্স এসে পৌঁছচ্ছেন জলপাইগুড়ি সদর হাসপাতালে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget