এক্সপ্লোর

Guwahati-Bikaner Express Accident: উত্তরবঙ্গে লাইনচ্যুত বিকানির এক্সপ্রেস, মৃত ৪

ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। বিকেল ৫টা নাগাদ বেলাইন ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা।

অরিত্রিক ভট্টাচার্য, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস (Bikaner Express)। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে যায় পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। ৮ জন আশঙ্কাজনক। বিকেল ৫টা নাগাদ বেলাইন হয়ে যায় ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। বিকানের ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী। সূ্ত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। আইজি উত্তরবঙ্গকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর। জলপাইগুড়ি সদর হাসপাতাল (Jalpaiguri Sadar Hospital) থেকে ইতিমধ্যেই ৫১ টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক নার্সদেরও নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুত থাকতে। ইতিমধ্যেই ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৬ জনকে। তাঁদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল। ঘটনা প্রসঙ্গে আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিংহ জানান, "একটি কোচ উল্টে গেছে, বাকি ৩টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানতে পারছি। হতাহতদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে মোট সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের দল পৌঁছে গেছে।"

আরপিএফ পাঠানো হচ্ছে এলাকায়। উদ্ধারের জন্য পাঠানো হচ্ছে বিশেষ ট্রেন। ডিআরএম-সহ উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছচ্ছেন। শুরু হয়েছে উদ্ধারকার্য। পরিস্থিতি খতিয়ে দেখে প্রাথমিক রিপোর্ট তৈরির কাজ শুরু করা হয়েছে। যাত্রী বোঝাই চারটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রে খবর। একটির ওপর অন্য কামরা উঠে গিয়েছে। ক্রমশ আশঙ্কাজনক হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালগুলিতে আহতদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সন্ধে হয়ে আসার কারণে উদ্ধারকার্যে বেগ পেতে হচ্ছে কর্মীদের। তবে সূত্রের খবর ইতিমধ্য়েই আলোর ব্যবস্থা করে উদ্ধারের কাজ করা হচ্ছে। গ্যাসকাটার দিয়ে কেটে বার করা হচ্ছে কামরাগুলি, বের করা হচ্ছে যাত্রীদের। প্রাণ বাঁচাতে ঝাপ দিয়েছে অনেকেই। ইঞ্জিনের পর থেকে সবমিলিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ১২টি কামরা। 

আরও পড়ুন: North Bengal Train Accident: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, উল্টে গেল গুয়াহাটিগামী বিকানির এক্সপ্রেস

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget