এক্সপ্লোর

Haldia Fire Update: হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন; মৃত কমপক্ষে ৩

Haldia Petrochemical: দাউ দাউ করে জ্বলছে আগুন! গল গল করে বের হচ্ছে কালো ধোঁয়া! রাসায়নিকের গন্ধে, ঢেকেছে চারপাশ! মঙ্গলবার, বিকেলের দিকে হলদিয়া পেট্রোকেমের IOC’র রিফাইনারিতে বিধ্বংসী আগুন লাগে!

বিটন চক্রবর্তী, হলদিয়া: হলদিয়া পেট্রোকেমে আইওসির (Haldia Petrochem IOC) রিফাইনারিতে বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যুর খবর এসেছে ইতিমধ্যেই, দাবি হলদিয়া পুরসভার (Haldia Corporation) চেয়ারম্যানের। তিনি জানিয়েছেন, গুরুতরভাবে অগ্নিদ্বগ্ধ হয়েছেন অন্তত ৪৪ জন। ইতিমধ্যেই তাঁদের কয়েকজনকে গ্রিন করিডোর করে কলকাতায় এনে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মক ড্রিলের পরে ফের কাজ শুরু হতেই ওয়েল্ডিং থেকে দুর্ঘটনা। অগ্নিকাণ্ড নিয়ে এখনও হলদিয়া পেট্রোকেমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই ৫ জনকে ভর্তি হয়েছে। প্রত্য়েকেরই 'সিভিয়র বার্ন' রয়েছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। আরও ১১ জনকে ভর্তির জন্য আনা হচ্ছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে হাসপাতালেও। 

উল্লেখ্য, বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতদের উদ্দেশে শোকপ্রকাশ করে একটি টুইটও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


দাউ দাউ করে জ্বলছে আগুন! গল গল করে বের হচ্ছে কালো ধোঁয়া! রাসায়নিকের গন্ধে, ঢেকেছে চারপাশ! মঙ্গলবার, বিকেলের দিকে হলদিয়া পেট্রোকেমের IOC’র  (Haldia Petrochem IOC) রিফাইনারিতে বিধ্বংসী আগুন লাগে! আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ওয়েল্ডিংয়ের সময় ফুলকি থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। এই অগ্নিকাণ্ডের জেরে ফের প্রশ্নে রিফাইনারির নিরাপত্তা। 

কীভাবে বিপদের মোকাবিলা করা হবে, তার জন্য হচ্ছিল মক ড্রিল। কিন্তু মক ড্রিল শেষ হতেই ধেয়ে এল বিপদ! হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে, মৃত্যু হল একাধিক শ্রমিকের।  আহত শ্রমিকদের অনেককে গ্রিন করিডোরের মাধ্যমে আনা হল কলকাতায়। IOC সূত্রে খবর, পয়লা ডিসেম্বর থেকে প্লান্টে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তার জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে। 

এরই মধ্যে মঙ্গলবার মক ড্রিল হয়েছিল প্লান্টে। সূত্রের খবর, মক ড্রিল শেষ হওয়ার পরপরই ঘটে বিপত্তি। এক জায়গায় ঝালাইয়ের কাজ হচ্ছিল। সেখানেই কোনওভাবে তরল ন্যাপথা ছিটকে এসে পড়ায়, আগুন ধরে যায়। 

মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ! রাসায়ানিকের গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশ!  সূত্রের খবর, এদিন, IOC’র  রিফাইনারিতে মক ড্রিল হয়। তারপর, কাজ শুরু হতেই ওয়েল্ডিং থেকে দুর্ঘটনা হয়।

২০১২ সালের সেপ্টেম্বরে, হলদিয়ার IOC রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন বেশ কয়েকজন শ্রমিক। ঘটেছিল প্রাণহানিও। ৯ বছর পর ফিরে এল ভয়াবহ সেই স্মৃতি!

শেষ পাওয়া খবর অনুযায়ী, ডিসান হাসপাতালে ভর্তি করা হয়েছে অগ্নিদগ্ধ ১৬ জনকে। ৫ জন ভর্তি টেকনো ডামায়, ৭ জন ভর্তি বন্দর হাসপাতালে। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: টিউশন সেরে ফেরার পথে সিমেন্ট বোঝাই লরির ধাক্কা, মাঝেরহাট স্টেশনের কাছে মৃত্যু ছাত্রের
টিউশন সেরে ফেরার পথে সিমেন্ট বোঝাই লরির ধাক্কা, মাঝেরহাট স্টেশনের কাছে মৃত্যু ছাত্রের
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?

ভিডিও

Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget