এক্সপ্লোর

Haridevpur Murder : হরিদেবপুরের খুনে অয়নের বান্ধবীর বাবা ও এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ

অয়ন মণ্ডলকে কীভাবে খুন করা হয়?অয়নের খুনি কে?কোথায় খুন করা হয়েছে অয়ন মণ্ডলকে?

কলকাতা : হরিদেবপুরে যুবক খুনের ঘটনায় আটক করা হল বান্ধবীর বাবা-সহ দুজনকে। নিহত অয়নের বান্ধবীর বাবা ও এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 
অয়ন মণ্ডল খুনের ঘটনায় আগেই গ্রেফতার করা হয় তাঁর বান্ধবী, তাঁর মা ও ভাইকে।  দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়ে ফেরেননি অয়ন। এরপর শুক্রবার মগরাহাট থেকে দেহ উদ্ধার হয় অয়ন মণ্ডলের। এই ঘটনায় শহর তোলপাড়। 
দোষীদের শাস্তির দাবিতে দেহ নিয়ে বিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে এল অয়নের পরিবার । শেষ পর্যন্ত পুলিশি তদন্তেই আস্থা রাখল হরিদেবপুরের নিহত যুবকের পরিবার। মৃতের বান্ধবী, তার মা ও ভাইকে গ্রেফতারের পর তার বাবাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের পর রাতে হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় নিহত অয়নের মৃতদেহ। পুলিশের আশ্বাসে অবশেষে বিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে আসেন আত্মীয়রা। মাঝরাতে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হয় নিহত অয়ন মণ্ডলের।হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডল খুনে উঠছে একাধিক প্রশ্ন।

  • অয়ন মণ্ডলকে কীভাবে খুন করা হয়?
  • অয়নের খুনি কে?
  • কোথায় খুন করা হয়েছে অয়ন মণ্ডলকে?
  • বান্ধবীর বাড়িতে খুন করা হলে মগরাহাটে অয়নের দেহ গেল কীভাবে?
  • যদি রাতে খুন করা হয় তাহলে দেহ কখন নিয়ে যাওয়া হয় মগরাহাটে?
  • সবার নজর এড়িয়ে ৩৫ কিলোমিটার দূরে দেহ নিয়ে যাওয়ার হল কীভাবে?

    পেশায় অ্যাপ নির্ভর বাইক চালক ছিলেন অয়ন । পরিবারের দাবি, বুধবার দশমীতে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন অয়ন। তারপর কাছেই বান্ধবীর বাড়িতে যান। এরপর আর বাড়ি ফেরেননি বছর একুশের অয়ন। মৃতদেহ সনাক্তকরণের পর নিহত যুবকের বান্ধবীর বাড়িতেও চড়াও হয় উত্তেজিত জনতা। বাড়ির ভিতরে ঢুকেও চলে তাণ্ডব। শেষমেশ খুনের মামলা রুজু করে পুলিশ।
    হরিদেবপুরে যুবক খুনের ঘটনায় নতুন মোড়। চাঞ্চল্যকর দাবি করলেন নিহতের বাবা। তাহলে কি ত্রিকোণ সম্পর্কের জেরে খুন? নিহত অয়ন মণ্ডলের বাবা ভোম্বল মণ্ডলের দাবি, ' মা ও মেয়ের সঙ্গে আমার ছেলের সম্পর্ক বাবা ভালভাবে নিত না, তাই দুই ভাই মিলে খুন করেছে' । কলকাতা পুলিশের ডিসি (সাউথ-ওয়েস্ট)-এর দাবি, ভাই প্রথম আঘাত করেছে !       




সেরা শিরোনাম

Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget