এক্সপ্লোর

Adenovirus: অ্যাডিনো উপসর্গ নিয়ে কত শিশু ভর্তি? তথ্য তলব স্বাস্থ্য কমিশনের

WB Health Commission: চলতি বছরে ১৫ মার্চ পর্যন্ত অ্যাডিনো উপসর্গ নিয়ে কত জন শিশু বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে, তার তথ্য চেয়েছে স্বাস্থ্য কমিশন।

কলকাতা: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। গতকাল উত্তর ২৪ পরগনার ২ শিশুর মৃত্যু হল। অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসে মৃত্যু বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অ্যাডিনো উপসর্গ নিয়ে কত জন শিশু বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে, তার তথ্য চাইল স্বাস্থ্য কমিশন।

অ্যাডিনো উদ্বেগ রাজ্যে:  দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adenovirus)। বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হল আরও ২ শিশুর। সোমবার বিসি রায় হাসপাতালে উত্তর ২৪ পরগনার কদম্বগাছির দেড়বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।তাকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বিসি রায় শিশু হাসপাতালেই হাড়োয়ার বাসিন্দা ২ বছর ২ মাসের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তাকেও জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই ডেথ সার্টিফিকেটে অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসে মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে।

বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১৫০ জন শিশুর। অ্যাডিনো আক্রান্ত শিশুদের মধ্যে ফের ভর্তি হওয়ার প্রবণ তা উদ্বেগের আছে চিকিৎসকদের দ্বিতীয়বার যে শিশুরা ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে শারীরিক অবস্থা আরও বেশি সংকট জনক হচ্ছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য দফতর ও IMA-এর রাজ্য শাখার তরফে এদিন ভার্চুয়ালি বৈঠক হয়। চলতি বছরে ১৫ মার্চ পর্যন্ত অ্যাডিনো উপসর্গ নিয়ে কত জন শিশু বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে, তার তথ্য চেয়েছে স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “জানুয়ারি ১ থেকে ১৫ মার্চ কত শিশু বয়স্ক অ্যাডিনো নিয়ে ভর্তি হয়েছে। কত মৃত্যু হয়েছে। তার তথ্য ৭দিনের মধ্যে দিতে হবে। picu না থকালে তৈরি করতে হবে।’’ সূত্রের খবর, অ্য়াডিনো ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ প্রয়োগ করা যায় কিনা, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে স্বাস্থ্য দফতর।

'বেলাগাম' বিলে রাশ টানতে চায় রাজ্য: এদিকে বেসরকারি হাসপাতালগুলির একাংশের বিরুদ্ধে বিল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসা পরিষেবার বিলে রাশ টানতে চায় রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলি ইন্ডোর ও আউটডোরে চিকিৎসা এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে নিজেদের মতো করে দর হাঁকে। এই অভিযোগও ওঠে প্রায়শই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইন্ডোর, আউটডোর থেকে শুরু করে রক্ত পরীক্ষা, রোগ নির্ণয় চিকিৎসা সংক্রান্ত সমস্ত ক্ষেত্রেই খরচ বেঁধে দেওয়া হবে।

পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে নবান্নের নির্দেশে ২ মার্চ গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। কমিটিতে রয়েছেন, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় , SSKM-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক অভিজিৎ চৌধুরী, গোপালকৃষ্ণ ঢালি এবং বেসরকারি হাসপাতালগুলির সংগঠন এবং নার্সিংহোমগুলির সংগঠনের প্রতিনিধি। সূত্রের খবর, নবান্নের তরফে স্বাস্থ্য কমিশনের সচিবকে দ্রুত কমিটির বৈঠক ডাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: Manik Bhattacharya: এমন অর্ডার দিন, রাতে ঘুমোলে সকালে যেন চোখ না খোলে: মানিক ভট্টাচার্য

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget