এক্সপ্লোর

Manik Bhattacharya: এমন অর্ডার দিন, রাতে ঘুমোলে সকালে যেন চোখ না খোলে: মানিক ভট্টাচার্য

Recruitment Scam: সপরিবারে জেলবন্দি মানিক ভট্টাচার্য বলেন, 'আমাকে ছেড়ে দিন, না হলে অর্ডার দিন, যাতে সকালে চোখ না খোলে।'

কলকাতা: ২১ মার্চ পর্যন্ত মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) জেল হেফাজত। আর এদিনের শুনানিতে জামিনের কাতর আবেদন জানান তিনি। সপরিবারে জেলবন্দি মানিক ভট্টাচার্য বলেন, 'আমাকে ছেড়ে দিন, না হলে অর্ডার দিন, যাতে সকালে চোখ না খোলে।' 

শুনানিতে জামিনের কাতর আবেদন: নিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে জেলে রয়েছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর গ্রেফতারির পর পার হয়েছে ১৫৪ দিন। এদিন মানিক ভট্টাচার্য বলেন, 'এমন অর্ডার দিন, যাতে রাতে ঘুমোলে, সকালে যেন চোখ না খোলে।' নিজেকে নির্দোষ দাবি করে আদালতে কাতর আবেদন প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতির। ‘চন্দন মণ্ডল বা অন্যরা চাকরি দিয়ে থাকলে আমি কী করব?’ দাবি মানিকের। মঙ্গলবার মানিকের জামিনের আবেদনের পরবর্তী শুনানি। 

নিয়োগ দুর্নীতির মামলায় আগেই ED-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। গত শুক্রবার সেই মামলাতেই যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে গ্রেফতার করেছে ইডি।এই দু'জনের সরাসরি যোগসাজশ ছিল বলেও গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।ED সূত্রে দাবি, অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিতে সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু। মানিকের বাড়ির মতো শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়েও প্রচুর চাকরিপ্রার্থীর নামের তালিকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ED সূত্রে দাবি, চোখে পড়ার মতো বিষয় হল,মানিক ভট্টাচার্যর ফ্ল্যাট থেকে যে তালিকা উদ্ধার হয়। তার মধ্যে থাকা বেশ কিছু নাম ছিল শান্তনুর বাড়ি থেকে মেলা তালিকাতেও।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে আরও দাবি, শান্তনুর সুপারিশে ৩১২ জনের মধ্যে ১০ জনকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন মানিক। ৭ বার জিজ্ঞাসাবাদের পর, শুক্রবার শান্তনুকে গ্রেফতার করে ED. ইডি সূত্রে দাবি, মাথাপিছু ৪ থেকে ৫ লক্ষ টাকার বিনিময়ে, প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন শান্তনু। সংগঠক শিক্ষকদের চাকরির ইন্টারভিউতে ডাক পাইয়ে দেওয়ার জন্য় মাথাপিছু ৫০ হাজার টাকা নেওয়া হত। ED সূত্রে আরও দাবি, অযোগ্য প্রার্থীদের দেওয়া টাকা কখনও কুন্তল ঘোষ মারফৎ শান্তনুর হাতে আসত। আবার কখনও সরাসরি চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন শান্তনুও।                      

আরও পড়ুন: North Dinajpur: বাড়ি থেকে উদ্ধার আগেয়াস্ত্র, পঞ্চায়েত ভোটের আগে সাফল্য জেলা পুলিশের

সেরা শিরোনাম

West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget