এক্সপ্লোর

Dengue News: ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?

Health Department On Dengue: ডেঙ্গি মোকাবিলায় এবার অ্যাডভাইজারি জারি স্বাস্থ্যভবনের

 সন্দীপ সরকার, কলকাতা: ডেঙ্গি মোকাবিলায় এবার স্বাস্থ্যভবনের তরফে অ্যাডভাইজারি জারি করা হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে,হাসপাতালে রোজ কতজন ডেঙ্গি আক্রান্ত? ভর্তি আছেন কত রোগী? কতজন পজেটিভ? প্রতিদিনের তথ্য রোজ জানাতে হবে স্বাস্থ্যভবনকে। রোগীর নাম, ফোন নম্বর, ঠিকানা সহ যাবতীয় সব জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সব হাসপাতালকে।

আরও পড়ুন, " ভাতা বৃদ্ধি" নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের 'পারিশ্রমিক' বাড়ছে ? কবে থেকে কার্যকর হবে ? পার্শ্ব শিক্ষকদের জন্যও বড় বার্তা

কয়েকদিন আগেই ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে একটি অ্যাডভাইজরি জারি করা হয়েছিল। এদিন ফের আরও একটি অ্যাডভাইজারি জারি করল স্বাস্থ্য দফতর। এদিন স্বাস্থ্যভবনের তরফে নির্দেশে জানানো হয়েছে, ফিভার ক্লিনিকে কত রোগী আসছেন জানাতে হবে সেই তথ্য। ডেঙ্গি পরীক্ষার কিট ও ওষুধ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গি আক্রান্ত যারা রয়েছে, তাঁদের তথ্য প্রতিদিন স্বাস্থ্য ভবনের কাছে জানাতে হবে। প্রতিটি জেলায় তৈরি করা হচ্ছে ডেঙ্গি অবজার্ভার টিম। সমস্ত ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ প্লেটলেটের যোগান রাখার নির্দেশ। রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতালকে নির্দেশ স্বাস্থ্যভবনের।

একদিকে বর্ষার বৃষ্টি,অন্যদিকে জমা জল। মশার বংশবৃদ্ধির পক্ষে একেবারে আদর্শ যাকে বলে। ভেল্কি দেখাচ্ছে আবহাওয়াও। যার ফলে ঘরে ঘরে বাড়ছে রোগ-ব্যাধী।চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। এই আবহেই, সম্প্রচতি মৃত্যু হয়েছে দমদমের এক বালকের।রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছিল তার। ক্লাস ফাইভের ছাত্র, মৃত জয়ষ্ণু মজুমদারের বাড়ি দক্ষিণ দমদমে। মৃত বালকের আত্মীয় বলেন, জ্বর আসার পর সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হয়।  ডেঙ্গি ধরা পড়ে সোমবার। অ্যাপোলোতে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করে। ডেঙ্গিতেই মৃত্যু হয়েছে।'পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন জয়ষ্ণুর মা।তারপর জ্বর আসে জয়ষ্ণুরও।২৩ অগাস্ট রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে ১০ বছরের ওই বালকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। 

 মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, 'আমাদের পরিষ্কার নির্দেশ আছে, যা রোগ হবে সেটাই লিখতে হবে। আগের সরকার সংখ্যা কমাতো, রোগ লুকতো। লুকনোর কী আছে? যদি ডেঙ্গি থাকে, নিশ্চয়ই তার ব্যবস্থা হবে।  চিকিৎসকদের ডেঙ্গি লিখতে গেলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। ডেঙ্গি হলে ডেঙ্গিই লিখবেন। না হলে না-ই লিখবেন।'

 

 

Advertisement

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget