এক্সপ্লোর

Heat Wave: তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ সরকারের

বেলার বদলে সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ সরকারের। পরিস্থিতি বিচার করে সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ। জেলা শাসক, স্কুল পরিদর্শকদের কাছে চিঠি দিল স্কুল শিক্ষা দফতর।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ (South Bengal), ১১ জেলায় তাপপ্রবাহ। বাঁকুড়া, পুরুলিয়া-সহ ১১ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার। বেলার বদলে সকালে প্রাথমিক স্কুল (Primary School) খোলার পরামর্শ সরকারের। পরিস্থিতি বিচার করে সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ। জেলা শাসক, স্কুল পরিদর্শকদের কাছে চিঠি দিল স্কুল শিক্ষা দফতর (School Education Department)। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সমস্ত প্রাথমিক স্কুল সকালে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ সরকার: তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ।  কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। যার জেরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে শহরে।   উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস, অসহনীয় এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। বসন্তের শেষ দিক থেকে সূর্যের যে প্রতাপ শুরু হয়েছে, গ্রীষ্ণকাল পড়তে না পড়তেই, তা যেন মাত্রা ছাড়িয়েছ। হাঁসফাঁস করা গরমে ওষ্ঠাগত প্রাণ। বাইরে বেরোলেই সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। ফুটিফাটা গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এদিনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সমস্ত প্রাথমিক স্কুল সকালে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার সাড়ে ৩ হাজার স্কুল বুধবার থেকে সকাল সাড়ে ৬টায় শুরু হবে। বিজ্ঞপ্তি জারি করে জানায় জেলা বিদ্যালয় শিক্ষা সংসদ। আর এবার পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের সব প্রাথমিক স্কুলই সকালে শুরু করার পরামর্শ দিল রাজ্য সরকার। 

অসহ্য এই গরমের হাত থেকে রেহাই মিলবে কীভাবে? চিকিৎসকদের দাওয়াই, খুব প্রয়োজন না হলে ভর দুপুরে বাইরে না বেরনোই ভাল। জোর দিতে হবে তরল খাবারের ওপর। পরতে হবে সুতির পোশাক, ব্যবহার করতে হবে ছাতা। এই অবস্থায় শিশুদের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, “স্কুলগুলোকে পরামর্শ সকালে স্কুল হলে ভাল হয়, রোদে খেলাধুলো বন্ধ করা উচিত, পিটি যাতে রোদে না হয় সেদিকে নজর দিতে হবে।’’ শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরির বলছেন, “বাচ্চাদের দিকে নজর রাখতে হবে।’’

আরও পড়ুন: West Burdwan News: রেল পরিচালিত ৩টি স্কুল বন্ধের সিদ্ধান্ত, প্রতিবাদ অভিভাবকদের

 

সেরা শিরোনাম

Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget