এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: পারথে পরাজয়ের পর অ্যাডিলেডে বদল ঘটাবেন কামিন্সরা? দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

IND vs AUS 2nd Test: ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

নয়াদিল্লি: পারথে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচেই একদিন বাকি থাকতেই পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়া দল। সেই ব্যর্থতার পর নিঃসন্দেহেই অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs AUS 2nd Test) জিতে দ্রুত সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া হবেন অজ়ি ক্রিকেটাররা। সেই টেস্টের জন্য দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। 

অ্যাডিলেডে সিরিজ়ে সমতায় ফেরার আশায় অজ়ি দলে অল্প কিছু বদল হবে বলে মনে করছিলেন অনেকে। মার্নাস লাবুশেন দীর্ঘসময় ধরে ফর্মে নেই। প্রায় দেড় বছর হয়ে গিয়েছে কোনও সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাটল থেকে। তাঁকে ছাঁটাই করা হতে পারে বলে মনে করছিলেন অনেকে। তবে লাবুশেনে আস্থা রাখছেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald)।

তিনি বলেন, 'কেরিয়ারে চড়াই, উতরাই তো সবার থাকে। সেটা খেলোয়াড়দের জীবনের অঙ্গ। ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং নিঃসন্দেহে বাইরের অনেকে ওকে সমালোচনায় বিদ্ধও করছেন। তবে আমদের বিশ্বাস ছন্দে থাকা মার্নাস লাবুশেন এমন একজন ক্রিকেটার যাকে আমাদের দলের ভীষণ প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে ও দ্রুতই পুরো বিষয়টা বদলে ফেলতে সক্ষম হবে।' পাশাপাশি অ্যাডিলেডে অজ়ি দল সম্পর্কে কোচ ম্যাকডোনাল্ড ঘোষণা করেন, 'এই সাজঘরে (পারথে) যারা ছিল, তারাই আবার অ্যাডিলেডেও দলের সাজঘরে থাকবে।'

অর্থাৎ দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল নিয়েই অ্যাডিলেডে যাচ্ছে অস্ট্রেলিয়া। পারথের একাদশই কি অ্যাডিলেডেও মাঠে নামবে? সেটা সময়ই বলবে। তবে অ্যাডিলেডে একজন যে মাঠে নামতে চলেছেন, তা নিশ্চিত।  তিনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

পারথে কিন্তু টেস্ট শেষের আগেই পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সোমবার তিনি অনুশীলনেও নেমে পড়লেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় না গিয়ে বেশ কিছুদিন মুম্বইতেই ছিলেন রোহিত। সদ্যই তাঁকে শনিবার মুম্বই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান ধরতে দেখা যায়। রোহিতের সঙ্গে তাঁকে ছাড়তে এসেছিলেন স্ত্রী রীতিকাও।

যেমন জল্পনা ছিল সেইমতোই রবিবারই পারথে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সোমবার থেকে নেটে ঘাম ঝরাতেও নেমে পড়লেন রোহিত। তাঁর অনুশীলনের একটি ভিডিও বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়। ভিডিওতে রোহতের পাশাপাশি রবীন্দ্র জাডেজাকেও ভারতীয় নেটে দেখা যায়। রোহিত গোটা অনুশীলনে ফরোয়ার্ড ডিফেন্স, তাঁর অতিপরিচিত পুল শট যেমন খেলেন, তেমন তাঁকে রিভার্স স্যুইপও খেলতে দেখা যায়। দ্বিতীয় টেস্টের জন্য রোহিত যে জোরকদমে প্রস্তুতি সারছেন, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পারথ টেস্টের পর বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথেই দেশে ফিরলেন কোচ গম্ভীর? 

সেরা শিরোনাম

Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
Bengal vs Maharashtra Day 3: ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
Gill On Rohit: 'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
ICC Ranking: টেস্টে বোলারদের সিংহাসনে স্টার্ক, টি-টোয়েন্টিতে এগোলেন শ্রেয়স
টেস্টে বোলারদের সিংহাসনে স্টার্ক, টি-টোয়েন্টিতে এগোলেন শ্রেয়স

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget