এক্সপ্লোর

Weather Update: ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের আশঙ্কা, এল জরুরি আপডেট

West Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া থাকবে গোটা রাজ্যে ? জানাল হাওয়া অফিস।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পারদ নামছে হুহু করে। এর মধ্যেই নতুন করে উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা আগামী ১২ ঘন্টায়। কতটা প্রভাব পড়তে পারে বাংলায় ? আগামীকাল কেমন আবহাওয়া থাকবে গোটা রাজ্যে ? যাবতীয় বিষয়েই জানাল হাওয়া অফিস।

ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! 

 নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। ২৯ নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পন্ডিচেরী থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা আগামী ১২ ঘন্টায়। ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। তবে অভিমুখ উত্তর পশ্চিম দিক। আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। 

মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলংঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলাতে।

সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা

সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলাতে। ২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ৩০ নভেম্বর শনিবার ও পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টির এক সঙ্গে হালকা মাঝারি কুয়াশা। হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়।

কেমন আবহাওয়া কলকাতায় ?

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ। মনোরম আবহাওয়া। শীতের আমেজ আরও একটু বেশি। আরও নামল পারদ। স্বাভাবিকের এক ডিগ্রি নিচে তাপমাত্রা। আজকেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রাও আরো কমল। স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে। কলকাতার তাপমান আজ  সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৮৮ শতাংশ। 

আরও পড়ুন, প্রশ্নের মুখে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ! ভারত সরকারকে পদক্ষেপের দাবি, 'হিন্দু সন্ন্যাসীকে মুক্তি দেওয়া হোক..'

 আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার সম্ভাবনা

ভিনরাজ্যে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার সম্ভাবনা। সতর্কতা হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায়। আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তর প্রদেশের কিছু এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সপ্তাহের মাঝামাঝি অন্ধপ্রদেশ, ইয়ানাম এবং রায়লসীমাতে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget