এক্সপ্লোর

Weather Update: মুষলধারে বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়, আগামী ৪-৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

কলকাতা: কলকাতা (Kolkata)-সহ একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি। দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরপ্রদেশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গ ও সিকিমে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

ভারী বৃষ্টি উত্তরবঙ্গে: আগামী ৩-৪দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৃষ্টি ও ধসের ফলে সিকিমে আটকে পড়েছেন অন্তত ২০০ জন পর্যটক। 

বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি কোথায় কোথায়: উত্তরপ্রদেশ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে সিকিম ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এরই মধ্যে দক্ষিণবঙ্গে বিকেলেই নেমে এল সন্ধের অন্ধকার। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে হাওড়া, হগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায়। 

দক্ষিণবঙ্গে আগামী ৩-৪দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সিকিমে লাগাতার বৃষ্টি ও ধসের ফলে আটকে পড়েছেন অন্তত ২০০ জন পর্যটক। রাজধানী গ্যাংটকে বিঘ্নিত হয়েছে পানীয় জল সরবরাহ। রাজ্যজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। 

বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা রয়েছে।  পাহাড়ি পথ  এখন বেশ বিপজ্জনক। পথে দৃশ্যমানতা কম। পর্যটকদের সতর্ক ভাবে যাতায়াতের পরামর্শ দেওয়া হচ্ছে।  অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। 

পুজোর পর লক্ষ্মীপুজোও হয়ে গেল। দীপাবলি আসতে এখনও বেশ কয়েকটা দিন বাকি। পুজোর সময়ে কম-বেশি, বিক্ষিপ্ত বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা (kolkata) । কিন্তু লক্ষ্মীপুজোর পর থেকে দীপাবলি পর্যন্ত কেমন থাকবে এ শহরের হাওয়া-বাতাসের মতিগতি?

কলকাতার আবহাওয়া: মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৭৭  শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৪ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কিন্তু এর পর কী রকম থাকবে শহরের মতিগতি? 
  
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে?।

নেপালে দুর্যোগ: অন্যদিকে, নেপালে গিয়ে ধসে আটকে পড়েন বহু বাঙালি পর্যটক। সম্প্রতি মুক্তিনাথ দর্শনে যান রাজ্যের বিভিন্ন জেলার বাঙালি পর্যটকরা। তাঁরা জানান, কয়েকদিন ধরে নেপালে প্রবল বৃষ্টি হয়। প্রায় ১৫টি জায়গায় ধস নেমেছে। এর ফলে আটকে পড়েছে পর্যটক বোঝাই একাধিক গাড়ি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget