এক্সপ্লোর

Partha Chatterjee Update: "হিমোগ্লোবিন কমেছে, বেড়েছে ক্রিয়েটিনিন,'' আদালতে জামিনের আবেদন পার্থর আইনজীবীর

SSC Scam Update: মামলার শুনানিতে পাল্টা ইডি-র আইনজীবী সওয়াল করেন, গ্রেফতার হওয়ার আগে সুস্থ ছিলেন পার্থ। এদিক-ওদিক যেতেও পারছিলেন।

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অসুস্থতার কথা বলে জামিন চেয়েছেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। ‘হিমোগ্লোবিন কমেছে, ক্রিয়েটিনিন বেড়েছে, শৌচাগারেও যেতে পারছেন না’। জামিনের আবেদনে উল্লেখ পার্থর আইনজীবীর। 

আদালতে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের: নিয়োগ দুর্নীতির অভিযোগে গত জুলাই মাসে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। একাধিক প্রশ্ন প্রাক্তন শিক্ষামন্ত্রী এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিন ফের আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই তাঁর শারীরিক অবস্থার কথা তুলে ধরে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। জামিনের আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তাঁর রক্তে হিমোগ্লোবিন কমেছে। রক্তে ক্রিয়েটিনিনের পরিমান স্বাভাবিকের থেকে বেশি। তিনি হাঁটাহাটি করতে পারছেন না। এমনকী শৌচাগারেও যেতে পারছেন না। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হোক। পাল্টা, ED’র আইনজীবী বলেন, গ্রেফতার হওয়ার আগে সুস্থ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিক-ওদিক যেতেও পারছিলেন। অসুস্থ হলে জেল সুপারকে জানান তিনি ওষুধের ব্যবস্থা করবেন। ভুবনেশ্বর AIIMS আগেই জানিয়েছিল, এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে মিথ্যা কথা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানানো হলেও, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আইনজীবী জামিনের আবেদন করেননি।

 

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক দাবি ইডি-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে তৈরি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নিয়োগ দুর্নীতির মোটা অঙ্কের টাকা ঢুকেছে বলে তাদের সন্দেহ। কালো টাকা এভাবেই সাদা করা হয়েছে। ওই স্কুলের অ্যাকাউন্ট পরীক্ষা করা হচ্ছে। আদালতে ইডি-র আইনজীবীর দাবি, নিয়োগ দুর্নীতির টাকা ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে পাচার করা হয়েছে। এই মুহূর্তে ইডি-র নজরে ৩০টি ভুয়ো কোম্পানি ও ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আদালতে ইডি-র আইনজীবীর দাবি, পার্থ-অর্পিতা ঘনিষ্ঠতার অকাট্য প্রমাণ রয়েছে তাদের কাছে। অর্পিতার এলআইসি পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার মেসেজ রয়েছে পার্থর মোবাইল ফোনে। এর পাশাপাশি, আদালতে ইডি-র দাবি, উত্তর ২৪ পরগনার দোবাগাছিতে একটি ফার্ম হাউস, পিকনিক স্পটের হদিশ মিলেছে। ওই সম্পত্তির যৌথ মালিকানা পার্থ-অর্পিতার। আদালতে দাবি ইডি-র আইনজীবীর। 

আরও পড়ুন: Partha Chatterjee: ‘কেউ ছাড়া পাবে না’, আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, নিশানায় কে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget