এক্সপ্লোর

Hiran Chatterjee Bhai Phonta : বাড়িতে নয়, নিজের বিধানসভাকেন্দ্রে স্থানীয়দের সঙ্গে ভ্রাতৃদ্বিতীয়া পালন হিরণের

Hiran Chatterjee Bhai Phonta : খড়্গপুর সদরে তাঁর বাড়িতে ভাইফোঁটা পালন করলেন তিনি।  ভাইফোঁটার পর এলাকাবাসী-বোনেদের হাতে গণেশ ও লক্ষ্মী চিহ্নিত ছোট রুপোর কয়েন তুলে দেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়।

বিশ্বজিৎ দাস, খড়গপুর : কখনও তাঁর হদিশ নেই বলে পোস্টার পড়েছে। কখনও  অভিযোগ উঠেছে, তাঁকে এলাকায় দেখা যায় না বলে। কিন্তু উৎসবের মরসুমে, ভাইফোঁটার বিশেষ দিনে মানুষের পাশে খড়গপুরের বিধায়ক। 

হিরন্ময় চট্টোপাধ্যায়ের থেকেও হিরণ নামেই বাংলাজুড়ে তাঁর পরিচিতি।  বিজেপির তারকা বিধায়ক ভাইফোঁটা পালন করলেন  তাঁর বিধানসভা কেন্দ্রের মানুষদের  সঙ্গে। খড়্গপুর সদরে তাঁর বাড়িতে ভাইফোঁটা পালন করলেন তিনি।  ভাইফোঁটার পর এলাকাবাসী-বোনেদের হাতে গণেশ ও লক্ষ্মী চিহ্নিত ছোট রুপোর কয়েন তুলে দেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়।

বিজেপি বিধায়ক বলেন, 'স্থানীয় সব বন্ধুরা মিলে আজ আমায় উপহার দিয়েছে। আসলে ভাইফোঁটা একটা প্রতীকী ব্যাপার। তার প্রধান উদ্দেশ্য হল, ভাই-দাদা বা ভ্রাতৃসমদের মঙ্গলকামনা। তাদের জীবনে সব কালো মুছে ভাল আনার প্রার্থনা করে বোনেরা। আমারনিরাপত্তার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা নিজের জীবনের আনন্দ বাদ দিয়ে কর্তব্যে রত। তাই আজকের দিনটা উচিত তাঁদের পাশে থাকা। তাঁদেরও আনন্দ দেওয়া। আমি সেটাই করার চেষ্টা করছি।' 

আরও পড়ুন :

'দূরে থাকলেও ভালোবাসা একই থেকে যায়', ভাইফোঁটায় পুরনো ছবি পোস্ট প্রসেনজিতের



ভাইফোঁটা ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন৷  কিন্তু ভাইফোঁটার দিন হিরণও তো নিজের দিদি-বোনের থেকে দূরে। তারকা বিধায়কের সোজাসাপ্টা মন্তব্য, ওঁরা তো আমার সঙ্গে সারা জীবন আছেন। এখন বিধায়ক হিসেবে আমার উচিত মানুষের পাশে থাকা। যেখানকার মানুষ বিশ্বাস করে আমাকে বিধায়ক করেছেন সেখানে থাকা। তাই  এই মুহূর্তে আমার প্রধান কর্তব্য হল আমার সমাজ, আমার বিধানসভা। সেই কারণে আমি এখানে আছি।

আজ সারা বাংলাজুড়েই উৎসবের আবহ। গতকাল প্রতিপদে অনেকেই ফোঁটা দিয়েছেন। আজ দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন৷ পছন্দসই মিষ্টি ভাইয়ের পাতে তুলে দিতে সকাল থেকেই মিষ্টির দোকানে লম্বা লাইন৷ ভাইয়েরাও নতুন পোশাক পরে বোনেদের জন্য উপহার নিয়ে ফোঁটা নিতে প্রস্তুত৷ 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget