এক্সপ্লোর

Holi 2023: কলকাতার বুকে একটুকরো শান্তিনিকেতন, শহরজুড়ে বসন্তোৎসব পালন

Kolkata News: দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুর...বসন্ত জাগ্রত দ্বারে৷ আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা।

কলকাতা: কলকাতার (Kolkata) বুকে একটুকরো শান্তিনিকেতন (Shantiniketan)। গলফ গ্রিনের সেন্ট্রাল পার্কে পালিত হল বসন্তোৎসব। নাচে-গানে রঙের উৎসবে মেতে উঠল কচিকাঁচারা। বেহালা বকুলতলায় নূপুর নিক্কন ডান্স স্কুলের তরফে বসন্তোৎসব পালিত হল। বাসুদেবপুর এলাকায় প্রভাত ফেরিতে অংশ নেয় কচিকাঁচারা। বাঘাযতীন বিবেকানন্দ মিলন সঙ্ঘের উদ্যোগে বাযাযতীনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রভার ফেরির আয়োজন করা হয়। পাশাপাশি, গরমের দিনে জলসঙ্কটের কথা মাথায় রেখে, জল অপচয় না করার বার্তা দিলেন ক্লাব সদস্যরা।

বসন্তোৎসব পালন: দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুর...বসন্ত জাগ্রত দ্বারে৷ আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়। 

নিউটাউনের রবীন্দ্র তীর্থে বসন্তোৎসব পালন। আজ সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিশ্বভারতীতে বসন্তোৎসব বন্ধ হলেও, রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতন। সোনাঝুরিতে শুরু হয়েছে বসন্তোৎসব। দেশ, বিদেশ থেকে হাজার হাজার পর্যটকরা ভিড় করেছেন। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, বোলপুর পুরসভার ২২টি ওয়ার্ডে জমিয়ে চলছে দোল খেলা। কলকাতার বুকে একটুকরো শান্তিনিকেতন। গলফ গ্রিনের সেন্ট্রাল পার্কে পালিত হল বসন্তোৎসব। নাচে-গানে রঙের উৎসবে মেতে উঠল কচিকাঁচারা।                                                                                                                                    

কোথাও লাল, কোথাও গেরুয়া, কোথাও সবুজ। আজ সম্প্রীতি, সৌহার্দ্যের রঙে মাখামাখি রাজনীতির আঙিনা। চেতলায় নিজের ওয়ার্ডে প্রভাত ফেরিতে যোগ দিয়েছেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর ক্লাব চেতলা অগ্রণীর উদ্যোগে দোলের উৎসব পালন করা হচ্ছে। ছোট্ট নাতনিকে রঙের খেলায় মেতেছেন মন্ত্রী। নিজের লোকসভা কেন্দ্রে রঙের খেলায় মাতলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। খানাকুলের কিশোরপুরে স্থানীয় ফুটবল মাঠে আবির মাখালেন তৃণমূল সাংসদ। 

আরও পড়ুন: Kolkata News: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই নিউমোনিয়ার মারণ-থাবা, ফের এক শিশুর মৃত্যু

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget