এক্সপ্লোর

Kolkata News: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই নিউমোনিয়ার মারণ-থাবা, ফের এক শিশুর মৃত্যু

West Bengal: জ্বর-সর্দি-কাশি হওয়ায়, বালির বাসিন্দা ৫ বছরের শিশুকন্যাকে গত শুক্রবার উলুবেড়িয়ার নার্সিংহোমে ভর্তি করা হয়।

কলকাতা: অ্যাডিনো-আতঙ্কের (Adenovirus) মধ্যেই নিউমোনিয়ার মারণ-থাবা। বি সি রায় হাসপাতালে ফের এক শিশুর মৃত্যু হল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১১৩ জন শিশুর। 

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের মৃত্যু: ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে অ্য়াডিনো ভাইরাস।  প্রাণ যাচ্ছে শিশুদের। খালি হচ্ছে মা-বাবার কোল। জ্বর-সর্দি-কাশি হওয়ায়, বালির বাসিন্দা ৫ বছরের শিশুকন্যাকে গত শুক্রবার উলুবেড়িয়ার নার্সিংহোমে ভর্তি করা হয়। বুকে কফ বসে যায়। রবিবার বি সি রায় হাসপাতালে স্থানান্তরিত করা ওই শিশুকন্যাকে। আজ সকালে তার মৃত্যু হয়। 

শুধুমাত্র রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত, মৃত্যু হয়েছে ৭ শিশুর।বি সি রায় শিশু হাসপাতাল, কলকাতা মেডিক্য়াল কলেজ ও ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে এই শিশুদের মৃত্য়ু হয়েছে। বেসরকারি মতে, এখনও পর্যন্ত অ্যাডিনো ভাইরাস, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে, রাজ্যে ১১১ শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। গতকালের হিসেব অনুযায়ী, শুধুমাত্র বি সি রায় শিশু হাসপাতালেই মৃত্যু হয়েছে ৪৫ শিশুর। রবিবার রাত থেকে যে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৪ জন নিউমোনিয়া ও ২ জন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল। সোমবার সকাল ১১টা নাগাদ বি সি রায় শিশু হাসপাতালে বনগাঁর ৪ মাসের এক শিশুর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, শনিবার থেকে সে HDU-তে ভর্তি ছিল। অ্যাডিনো রিপোর্ট পজিটিভ এসেছিল।

সকাল সাড়ে ৯টা নাগাদ বি সি রায় শিশু হাসপাতালেমৃত্যু হয় উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা দেড় মাসের শিশুর। বনগাঁ থেকে রেফার করায় বি সি রায় শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় আনন্দপুর থানা এলাকার ৮ মাসের এক শিশুর।নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে।ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ১০ মাস বয়সী এক শিশুরও মৃত্যু হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, সিভিয়র নিউমোনিয়ার পাশাপাশি, অ্য়াডিনো রিপোর্ট পজিটিভ এসেছিল।

একের পর এক শিশু মৃত্যুর জেরে সরকারি হাসপাতালে শিশুরোগ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করল স্বাস্থ্য দফতর। জারি হল নির্দেশিকা। আরও একবার নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিভার ক্লিনিক। শিশুমৃত্যুর জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে সিদ্ধান্ত, জানাল স্বাস্থ্যদফতর। 

আরও পড়ুন: West Bengal: চাকরিপ্রার্থীদের অবস্থান থেকে ডিএ-র দাবিতে আন্দোলন, রাজ্য় সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

সেরা শিরোনাম

Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live : নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget