এক্সপ্লোর

Homage To Sadhan Pandey:প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন, আগামীকাল অর্ধ দিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের

Homage To Sadhan Pandey: প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডেকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ২১ ফেব্রুয়ারি, সোমবার অর্ধ দিবস ছুটি। সোমবার দুপুর ২টোর পর বন্ধ থাকবে রাজ্য সরকারি অফিস।

কলকাতা: রবিবার সকালে মুম্বইয়ে জীবনাবসান হয়েছে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রাজ্যের এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডেকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ২১ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ২টোর পর বন্ধ থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি অফিস। এই নির্দেশ কার্যকর হবে রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার ক্ষেত্রেও। রাজ্য সরকারের অধীনস্ত সব প্রতিষ্ঠানও সোমবার দুপুর ২টোর পর বন্ধ রাখার নির্দেশ জারি করেছে নবান্ন। 

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande)। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার বটতলা বিধানসভা কেন্দ্র থেকে টানা ৬ বার জিতেছেন। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন সাধন পাণ্ডে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে ছিলেন তিনি। জয়ও এসেছিল। কিন্তু তারপর থেকে অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরেই ছিলেন তিনি। দলীয় সূত্রে খবর, মুম্বই থেকে রবিবারই নিয়ে আসা হচ্ছে সাধন পাণ্ডের মরদেহ। রাতে সাধন পাণ্ডের মৃতদেহ রাখা থাকবে পিস হাভেনে। সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে।   

গত বছরের মাঝামাঝিও অসুস্থ হয়েছিলেন মন্ত্রী। ২০২১-এর জুলাই নাগাদ ভেন্টিলেশনে ছিলেন মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে। তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল। রক্তচাপ ও অনিয়মিত হার্টবিটের সমস্যা নিয়েও ভুগছিলেন মন্ত্রী। বাবার আরোগ্য কামনায় সেবার মন্দিরে পুজো দেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। রাজ্যের বাইরে থাকেন সাধন পাণ্ডের মেয়ে। বাবার অসুস্থতার খবর পেয়েই কলকাতায় ফিরেছিলেন তিনি।

তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া রাজ্যের রাজনৈতিক মহলে। শাসক থেকে বিরোধী, সব পক্ষই মন্ত্রীর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে। টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (suvendu adhikari)। এ দিন টুইটারে (twitter) শুভেন্দু অধিকারী লেখেন, “পশ্চিমবঙ্গের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডেজির প্রয়াণে মর্মাহত। ওঁর শোকগ্রস্ত পরিবার. বন্ধু-বান্ধব এবং অনুগামীদের সমবেদনা জানাই। ওঁর বিদেহী আত্মার শান্তিকামনা করি। ওম শান্তি।”

আরও পড়ুন: প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget