এক্সপ্লোর

Sadhan Pande Died: প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে

প্রয়াত সাধন পান্ডে

কলকাতা: প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande Died)।  আজ সকালে মুম্বইয়ে (Mumbai) মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ট্যুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা। 

 

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande Died)। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন সাধন পাণ্ডে। 

দলীয় সূত্রে খবর, মুম্বই থেকে আজই নিয়ে আসা হচ্ছে সাধন পাণ্ডের মরদেহ। রাতে সাধন পাণ্ডের মৃতদেহ রাখা থাকবে পিস হাভেনে। আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে।

কিছুদিন আগেও খবর এসেছিল মানিকতলার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হাসপাতাল জানায় ৪৮ ঘণ্টা না কাটলে কিছু বলা সম্ভব নয়। 

২০২১-এর জুলাই নাগাদ ভেন্টিলেশনে ছিলেন মানিকতলার বিধায়ক। ফুসফুসে সংক্রমণ ছিল। রক্তচাপ ও হার্টবিট অনিয়মিত চলছিল। বাবার আরোগ্য কামনায়  মন্দিরে পুজো দেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। পরে হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাজ্যের বাইরে থাকেন সাধন পাণ্ডের মেয়ে। বাবার অসুস্থতার খবর পেয়েই কলকাতায় ফেরন তিনি।

সাধন পাণ্ডের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেছেন, বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে গভীর সঙ্কটজনক। অত্যন্ত উদ্বেগের বিষয়। অচেতন। যন্ত্রসমর্থন চলছে। সোমবার এমআরআই হওয়ার কথা। মস্কিষ্কের অবস্থা চিকিৎসকদের কাছে স্পষ্ট নয়। ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করি। 

কাশি ও ফুসফুসের সংক্রমণ নিয়ে সেবার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় মানিকতলার তৃণমূল বিধায়ককে। জানা যায়, শুক্রবার দুপুরের দিকে ক্রেতা সুরক্ষা দফতরের একটি কর্মসূচিতে গিয়েছিলেন মানিকতলার বিধায়ক। সেখানে সারা কাটিয়ে বাড়ি ফিরে আসেন। এর পরেই অসুস্থ বোধ করতে শুরু করেন সাধন পাণ্ডে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget