এক্সপ্লোর

SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাগুইআটির দীপঙ্কর হীরার বাড়িতে তল্লাশি ইডি-র

Search In Baguiati: এসএসসি দুর্নীতিকাণ্ডে বাগুইআটির দীপঙ্কর হীরার বাড়িতে তল্লাশি। সুব্রত মালাকারের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে আরও এক জন। অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন তিনি।

সত্যজিৎ বৈদ্য, বাগুইআটি: এসএসসি(SSC) দুর্নীতিকাণ্ডে (Scam) বাগুইআটির (Baguiati) দীপঙ্কর হীরার বাড়িতে তল্লাশি। সুব্রত মালাকারের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নজরে আরও এক জন। অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন তিনি।

কী হচ্ছে?
এ দিন সকাল ৯টা নাগাদ ইডি-র ৬ থেকে ৭ জন আধিকারিক পৌঁছে যান দীপঙ্কর হীরার বাড়ি। তার পর থেকে টানা ঘণ্টাসাতেকেরও বেশি তল্লাশি চলছে। তদন্তকারীদের একাংশের ধারণা, এসএসসি নিয়োগ দুর্নীতির পাশাপাশি বিদেশি মুদ্রা লেনদনের সঙ্গেও জড়িত রয়েছেন দীপঙ্কর।  সেই সূত্রেও তল্লাশি চলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এলাকায় কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না তিনি। তবে গত কয়েক বছরের মধ্যে যে ভাবে তাঁর সম্পত্তি ফুলে-ফেঁপে ওঠে তাতে এলাকাবাসীর বড় অংশের ধারণা দীপঙ্করের বাড়ি থেকে মোটা অঙ্কের অর্থ পাওয়া যেতে পারে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আপাতত সেই সূত্রেই বাগুইআটির জগৎপুর বাজার এলাকায় দীপঙ্করের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। 

আটক এক মিডলম্যান...
ঘটনাচক্রে এদিনই এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র হাতে আটক আরও এক মিডলম্যান। সোদপুরের ঘোলা, কেষ্টপুর-সহ সোমবার ৪ জায়গায় তল্লাশি চালায় ইডি। ঘোলার নিরঞ্জন পল্লি থেকে আটক করা হয় মিডলম্যান সুব্রত মালাকারকে। ইডি সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করেননি সুব্রত। ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ওই মিডলম্যানকে আটক করা হয়। ইডি সূত্রে দাবি, প্রসন্ন রায়, প্রদীপ সিং ছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত আরও কয়েকজন মিডলম্যানের হদিশ মিলেছে। সেই সূত্রেই তল্লাশি। প্রসঙ্গত, কিছু দিন আগে এসএসসি দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়কে আটক করে সিবিআই। আরও সম্পত্তির হদিস পেল সিবিআই। এর আগেও তাঁর বহু সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই।  সূত্রের দাবি, মহিষবাথানের বিলাসবহুল আবাসন মার্লিন অ্যাভিনিউয়ের  টাওয়ার ফাইভে থ্রিএ ফ্ল্যাটের মালিক প্রসন্নকুমার রায়। এদিন দুপুরে, এই আবাসনে আসেন সিবিআইয়ের ৪ অফিসার। সম্প্রতি প্রায় দেড় ঘণ্টা ফ্ল্যাটের বাইরে অপেক্ষা করতে হয় CBI’এর ৪ গোয়েন্দাদের। পরে, আবাসনের অফিস থেকে মাস্টার-কি এনে ফ্ল্যাটে ঢোকেন তাঁরা। সূত্রের দাবি, ২০১৭ সালে এই ফ্ল্যাটটি কেনেন প্রসন্নকুমার রায় । প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালানোর পর ফ্ল্যাট থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। 

আরও পড়ুন:'৮৯ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget