এক্সপ্লোর

TMC: মুখ খোলার পরেই অফিসে ভাঙচুর! শাসক বিধায়কের নিশানায় যুব তৃণমূল নেত্রী

বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতেও হামলা, তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক ও হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের বিরুদ্ধে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মুখ খোলার পরেই বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর। ফেসবুক পোস্টে ফের যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক রুনা খাতুনকেই দায়ী করলেন শাসক বিধায়ক (TMC MLA)। 

বিধায়কের অফিসে ভাঙচুর: খোদ তৃণমূলের বিধায়কই গতকাল খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর অভিযোগের আঙুল দলেরই একাংশের বিরুদ্ধে। আর দলে প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরেই বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতেও হামলা, তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক ও হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের বিরুদ্ধে। গতকাল জিরাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা, বলাগড়ের বিধায়ক ঘনিষ্ঠ চম্পা মুখোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর হয়। তৃণমূল সদস্যার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল সদস্যার দাবি, রুনা খাতুনের লোকজনই হামলা চালিয়েছে। বলাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই নিয়ে ফেসবুক পোস্টে দলীয় নেত্রীকে ফের তোপ দেগেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। লিখেছেন, "ভাঙচুরের পর এবার আমার পাল্টা দেওয়ার সময়। বলাগড়ে ফিরছি। এবার খেলা জমে যাবে।'' এর পাশাপাশি, কোন্দল মেটানোর দায় রাজ্য নেতৃত্বের ঘাড়েই ঠেলেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। 

 

প্রায় ২৩ বছর ধরে মনোরঞ্জন ব্য়াপারীর জীবনের রুটিন ছিল দু’বেলা দেড়শো জনের রান্না করা। যে হাতে তিনি লিখেছেন ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’। সেই হাতেই তাঁকে প্রতি দিন নামাতে হত ২০ কিলোগ্রাম চালের ভাত। মুটে-মজুরি করেছেন, ছাগল চড়িয়েছেন, দীর্ঘ সময় যাদবপুর অঞ্চলে রিকশা চালিয়েছেন। আবার জেলবন্দি অবস্থায় শুরু করেছেন পড়াশোনা।জেলবন্দি হওয়ার আগে একসময় খিদের জ্বালায় পাঁউরুটি পর্যন্ত চুরি করেছিলেন যিনি, সেই তিনিই এখন সততার মশাল এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। কার্যত বিদ্রোহ ঘোষণা করছেন দলেরই একাংশের বিরুদ্ধে। 

বুধবার সোশ্য়াল মিডিয়ায় নাম না করেই, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্য়াপারী লেখেন, “বলাগড়ের ফুলন দেবী! যে সাথে কুড়ি পঁচিশজন শার্প (সার্ফ) শুটার নিয়ে ঘোরে, যে আমাকে মহিপাল পুরে জনসভা করে মাটিতে পুঁতে দেবে বলেছে।বলাগড়ে যা চলছে দলনেতারা সবাই সব কিছু জানে, তবু কোন পদক্ষেপ নিচ্ছে না। ধৃতারাষ্ট্রের মতো চোখ বুজে আছে। আর এদিন ফের একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'পাল্টা দেওয়ার সময়' বলে হুঁশিয়ারি দিলেন তিনি।   

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Calcutta High Court:'কোনও সাফাই দেবেন না' ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ভর্ৎসনা আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget