এক্সপ্লোর

Awas Yojana: আবাস যোজনায় দুর্নীতি! হুগলিতে একসঙ্গে পথে সিপিএম-বিজেপি

Hooghly:পঞ্চায়েত ভোটের আগে হুগলির পোলবার এই ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, কমলকৃষ্ণ দে ও উজ্জ্বল মুখোপাধ্যায়, হুগলি: এবার দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে একইসঙ্গে পথে বিজেপি ও সিপিএম কর্মীরা। হুগলিতে দেখা গেল এমনই দৃশ্য। এক মিছিলেই হাঁটতে দেখা গেল বিজেপি ও সিপিএম কর্মীদের। পঞ্চায়েত ভোটের আগে হুগলির পোলবার এই ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। এটা স্থানীয় স্তরের রসায়নের ফল, দাবি বাম ও বিজেপি নেতৃত্বের। এমন ঘটনায় সিপিএম ও বিজেপিকে একসারিতে রেখে আক্রমণ শানিয়েছে তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে তুমুল তরজা। 

একসঙ্গে দুই দলের পতাকা:
বারবার রাজ্যে আবাস যোজনায় দুর্নীতি আর স্বজনপোষণের অভিযোগ উঠেছে। রাজ্যজুড়ে ক্ষোভ-বিক্ষোভ ক্রমেই বাড়ছে। এদিকে সব ঠিক থাকলে নতুন বছরেই পঞ্চায়েত ভোট। আর তার আগে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। এই পরিস্থিতিতে হুগলির পোলবায় তৃণমূলের বিরুদ্ধে মিছিলে একইসঙ্গে দেখা গেল বিজেপি ও সিপিএমের পতাকা। শুক্রবার, পোলবার হারিট পঞ্চায়েত অফিসের সামনে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। সেই মিছিলে দলীয় পতাকা হাতে হাঁটতে দেখা যায় সিপিএম কর্মীদেরও।    

কী দাবি:
পোলবার সিপিএম কর্মী আখতার হোসেন বলেন, 'আমরা ঘর-বাড়ি জব কার্ড কিছু পাইনি। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সিপিএম এক হয়ে আমরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি।' পঞ্চায়েত ভোটের আগে একসঙ্গে বিজেপি-সিপিএম মিছিলে হাঁটায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। 

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, 'আমাদের আসল উদ্দেশ্য চোর তারাও গ্রাম জাগাও। গ্রামকে জাগাতে গিয়ে কোন বিজেপি যদি জেগে যায় ঘুমন্ত অবস্থায় তাতে ক্ষতি নেই। কিন্তু বিজেপির সাথে বা তৃণমূলের সাথে একসঙ্গে আন্দোলনের কোন প্রশ্ন নেই।' বাম-বিজেপি আঁতাঁত নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দল। তৃণমূলের বিধায়ক ও মুখপাত্র তাপস রায় বলেন, 'আগে গোপনে আঁতাঁত ছিল, এখন প্রকাশ্যেই জানিয়ে দিচ্ছে।'

সম্প্রতি একাধিক জায়গায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে তৃণমূলকে হারাতে স্থানীয় স্তরে জোট বাঁধতে দেখা গিয়েছিল বাম-বিজেপিকে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার সহ একাধিক সমবায়ের নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ।এবার আবাস যোজনায় দুর্নীতি ইস্যুতে এক মিছিলে হাঁটতে দেখা দেল দুই দলকে।

আরও পড়ুন: বাড়ির পিছনে বর্জ্য, ফেসবুক পেজে ক্ষোভ জানানোয় তৃণমূল কাউন্সিলরের 'রোষের' মুখে মহিলা !

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget