এক্সপ্লোর

Bansdroni : বাড়ির পিছনে বর্জ্য, ফেসবুক পেজে ক্ষোভ জানানোয় তৃণমূল কাউন্সিলরের 'রোষের' মুখে মহিলা !

Allegation against TMC Councilor : তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাসের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ফেসবুক পেজে ক্ষোভ জানানোয় তৃণমূল কাউন্সিলরের 'রোষের' মুখে মহিলা ! তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পেজে পরিষেবা নিয়ে ক্ষোভ জানানোয় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাসের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা।

বাঁশদ্রোণীর পূর্বপাড়ায় বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গায় হাসপাতালের বর্জ্য পড়ে রয়েছে। সেই বর্জ্য পরিষ্কার না হওয়ায় তৃণমূল কাউন্সিলরের ফেসবুকে পেজে ক্ষোভ জানান মহিলা। এর পরেই দলবল নিয়ে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ১১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাঁকে হুমকি দিয়েছেন। এলাকার মহিলাদের দিয়ে চড়াও হওয়ার কথাও বলা হয়।

এনিয়ে তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাসের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। ঘটনার কথা স্বীকার করলেও, হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন কাউন্সিলর। অভিযোগকারিণীর বাড়ি গেলেও হুমকি দেওয়ার অভিযোগ মানতে চাননি তিনি।

অভিযোগকারিণী বলেন, "পরশু দিন দেখি ওঁরা উদ্বোধন করছেন। আমি বললাম, উদ্বোধন করলেন, কিন্তু পেছনে যে জঞ্জালটা পড়ে রইল সেটা আপনি দেখলেন না। জনসাধারণের প্রতিনিধি হিসেবে বাহবা নিলেন। আমি যখন ওঁকে সম্মান জানিয়েছি, তখন উনি আমার ওপর চড়াও হন। ওঁর সঙ্গে যে দুজন এসেছিলেন তাঁরা আমার ওপর চড়াও হন। কাউন্সিলর বলছেন, স্টোর ভাঙা হবে না। আমি তখন বলি, স্টোর ভাঙার কথা বলছি না।" 

অভিযোগকারিণীর মেয়ে বলেন, "ওঁরা বলে গেছেন, আমি জানি আপনি বাড়িতে একা থাকেন। তাঁর একজন শাগরেদ ছিলেন। তিনি বলেন, তুমি আর ক'দিন। কতদিন বাঁচবে ? বলছেন, পাড়ার মেয়েদের দিয়ে মারাব। তার ভিডিও ফুটেজও রয়েছে আমার কাছে। কাউন্সিলর বলেন, দেখব, এখন কে কী করতে আসেন। আপনার কোনও কাজ আমি করব না। পরিচিত কারও কাজও করব না। যাওয়ার সময় বলে গেছেন, দেখি আপনারা কী করতে পারেন। 

অভিযুক্ত কাউন্সিলর বলেন, আমার মনে হল, উনি বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়ে ফেলেছেন। অরূপ বিশ্বাসের কেন্দ্রে দাঁড়িয়ে কে কী দল করে পৌরপিতা হিসেবে ক্ষমতা নেই এনিয়ে কথা বলবেন। প্রত্যেক মানুষকে আমরা পরিষেবা দিই। কিন্তু, ওঁর মনে হয়েছে, উনি কোনও নির্দিষ্ট দলের অন্তর্ভুক্ত বলে আমি ওটা করিনি। ওঁকে বললাম, আমার আরও দুদিন সময় লাগবে। কিন্তু, কাজটা আপনার হবে।

পুলিশ আধিকারিকরা বলছেন, তাঁরা অভিযোগ পেয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget