এক্সপ্লোর

Asit Majumdar: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন TMC MLA! পায়ে ধরল চিড়

Asit Majumdar, Hooghly News: প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এরপরেই ওই এলাকারই একটি ড্রেনের স্লাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। ড্রেনের ওপর থাকা ভাঙা স্লাবের অংশে পা ঢুকে গিয়ে ধরল চিড়। আপাতত অসিত মজুমদারকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ভাঙা ড্রেনে পড়ে বিধায়কের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নাজেহাল হচ্ছেন, বলে খোঁচা দিল বিজেপি।

ঠিক কী ঘটেছে?

নিজের বিধানসভা এলাকায় বেরিয়েছিলেন জনসংযোগে। কিন্তু মানুষজনের দুয়ারে যেতে না যেতেই ঘটে গেল বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের নালিশ শুনে এলাকার নিকাশী ব্যবস্থা হাতেকলমে খতিয়ে দেখতে গিয়ে ড্রেনে পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। স্ল্যাবের মাঝখানে পা ঢুকে গিয়ে ফুলে গেল পা। যার জেরে জনসংযোগ মাঝপথে থামিয়ে তৃণমূল বিধায়ককে ছুটতে হল ডাক্তারের কাছে।

বৃহস্পতিবার সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। বাসিন্দাদের একাংশ জল চুরির অভিযোগ করলে সেখানে দাঁড়িয়েই কোনও এক সরকারি আধিকারিককে ফোনে ধমক দিতেও শোনা যায় তাঁকে।

স্থানীয়দের একাংশ এলাকার ড্রেনেজ সিস্টেম নিয়ে অভিযোগ জানালে, তৃণমূল বিধায়ক নিজেই বেরিয়ে পড়েন পরিদর্শনে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এরপরেই ওই এলাকারই একটি ড্রেনের স্লাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। 

এদিকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি হুগলি জেলার বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, 'যে খানাখন্দের শিকার উনি নিজে হয়েছেন, সারা শহরবাসী প্রতিনিয়ত তার শিকার হন। এই শিকার হওয়ার পিছনে তিনি ও তাঁর দলবলেরই কার্যকলাপ রয়েছে। আগামীদিনে যেন এই খানাখন্দ ঠিক করতে কাজ করা হয় সেদিকে নজর দিন বিধায়ক।'                                                                                                                  

আপাতত চুঁচুড়ার তৃণমূল বিধায়ককে একমাস বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চিকিৎসক সাগ্নিক মুখোপাধ্যায় বলেন, 'বিধায়ক বাজেভাবে চোট পেয়েছেন। স্ল্যাবের মধ্যে পা ঢুকে যায়। ডানহাঁটু ভিতরদিকটায় চিড় ধরেছে। একমাস বেড রেস্ট দরকার'।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: লোকসভায় NCPI-র নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন অমিত শাহ ও ওম বিড়লার সঙ্গে
লোকসভায় NCPI-র নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন অমিত শাহ ও ওম বিড়লার সঙ্গে
West Bengal News Live: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
Kolkata Money Recovery: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
Kolkata Money Recovery: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের
Dilip Ghosh : 'তৃণমূলের প্রাক্তনীই আমাদের মুখ্যমন্ত্রী...' সুখেন্দু-সুস্মিতাদের দলে নেওয়া নিয়ে যা বললেন দিলীপ
'তৃণমূলের প্রাক্তনীই আমাদের মুখ্যমন্ত্রী...' সুখেন্দু-সুস্মিতাদের দলে নেওয়া নিয়ে যা বললেন দিলীপ

ভিডিও

TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget