এক্সপ্লোর

Hooghly : ছেলের জন্মদিনেই খন্যানের তৃণমূল নেতার রহস্যমৃত্যু, দোকান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

TMC Leader Death : স্থানীয়দের অনুমান ওষুধের দোকান চালাতে গিয়ে অনেকটা ধারের জেরে পড়ছিলেন সমস্যায়। আর্থিক সমস্যার জেরে অবসাদ থেকে আত্মহত্যা করেছেন স্থানীয় তৃণমূল নেতা। যদিও সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি :  ২দিনের মধ্যে হুগলিতে ২ তৃণমূল নেতার রহস্যমৃত্যু (Suspesious Death)। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। প্রথমে অন্ডালের পর এবার পান্ডুয়ার খন্যানে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। ছেলের জন্মদিনেই হুগলির খন্যানে তৃণমূলের (TMC) অঞ্চল কার্যকরী সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায়ের (৩৫) রহস্যমৃত্যু। স্থানীয় এক ওষুধ দোকানের পিছনে ডাক্তারের চেম্বার থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় তৃণমূল নেতা কি আত্মঘাতী হয়েছেন ? আত্মহননের পথ বেছে নিলে তার কারণ কী?  নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ। কথা বলা হচ্ছে মৃত নেতার পরিবারের সঙ্গে। ধারের টাকা ফেরত না পেয়েই আত্মঘাতী, অনুমান স্থানীয়দের। যদিও মৃতদেহের কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যার রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হচ্ছে পুলিশের তরফে।

ঠিক কী হয়েছে

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিকাল চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়ে পৌঁছন তৃণমূল নেতা। দোকানের কর্মচারী বঙ্কিম ঘোষ জানান, বিকাল পাঁচটার সময় তিনি দোকান খুলে দুজনকে ওষুধ দেন। অন্যদিন বাইক নিয়ে তৃণমূল নেতা যে সময় চলে আসে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও তাঁকে দেখতে না পেয়ে পাশের দোকানদারকে জিজ্ঞাসা করেন রাজীব এসেছে কি না। তিনি জানান, অনেক আগেই তো দোকানে ঢুকতে দেখেন তাঁকে। এরপর দোকানের পিছনের ঘরে দেখা যায় অর্ধেক শাটার খোলা। ভিতর থেকে আলো জ্বলছে। ভেতরে ঢুকতেই দেখা যায় তৃণমূল নেতা সিলিং ফ্যান থেকে ঝুলছেন।

শোকের ছায়া এলাকায়

তৃণমূল কংগ্রেসের পান্ডুয়া ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় ঘটনার খবর পেয়ে খন্যানে পৌঁছে যান। তিনি বলেন,দীর্ঘদিন ধরে দল করেছে রাজীব। ইটাচুনা খন্যান অঞ্চলের কার্যকরী সভাপতি ছিল। পাশাপাশি ওই এলাকার একটি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যও ছিল। অপর এক স্থানীয় তৃণমূল কর্মী জানান, ওষুধের দোকান চালাতে গিয়ে অনেক টাকা ধার দিয়েছিল। গ্রামের গরিব মানুষরা এলে ফেরাত না। অল্প অল্প করে অনেকগুলো টাকা দেনা হয়ে যায় ব্যবসায়।সেই টাকা আর আদায় করতে পারছিল না। যার জন্য একটা অবসাদ ছিল। রাজীবের নয় বছরের একটি ছেলে আছে। ছেলেটার আজই জন্মদিন ছিল। আর আজকের দিনেই....

আরও পড়ুন- মুখভর্তি দাড়ি, থমথমে চোখমুখ, বিধ্বস্ত পার্থ-র মেডিক্যাল টেস্ট, উঠল চোর চোর স্লোগান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
West Bengal News Live : ২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget