এক্সপ্লোর

Hooghly News: TMC-র টিকিটে জিতে BJP যোগে হয়েছিলেন পঞ্চায়েত প্রধান, পদ পেতেই ফিরলেন তৃণমূলে

Hooghly Party Change Controversy: তৃণমূলে প্রত্যাবর্তনের প্রধানের দাবি, ভুল বুঝিয়ে তাঁকে দলে টেনেছিল বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাদের প্রার্থীদের অপহরণের অভিযোগ তুলেছে তৃণমূল।

সোমনাথ মিত্র, হুগলি: তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। পদ পাওয়ার দু’দিন পরেই ফিরলেন তৃণমূলে (TMC)। হুগলির খানাকুলের অড়ুন্ডা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও হয়ে চলেছে দলবদলের খেলা।

ভোটের ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও, ১০ অগাস্ট বোর্ড গঠনের আগের দিন শাসকদলের ৩ জয়ী প্রার্থী যোগ দেন বিজেপিতে। বোর্ড গঠনের দিন বিজেপির সমর্থনে প্রধান হন তৃণমূলের টিকিটে জয়ী দেবাশিস সিংহ। উপপ্রধান হন বিজেপির জয়ী প্রার্থী। বোর্ড গঠনের দু’দিন পরেই গতকাল, তৃণমূলে প্রত্যাবর্তনের প্রধানের দাবি, ভুল বুঝিয়ে তাঁকে দলে টেনেছিল বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাদের প্রার্থীদের অপহরণের অভিযোগ তুলেছে তৃণমূল। শাসকদলের দাবি নস্যাৎ করে বিজেপির দাবি, দলবদল করালেও পঞ্চায়েত তাদের দখলেই থাকবে। 

 প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটপর্ব (Panchayat Election) মেটার পর থেকে দলবদলের ধারা অব্যাহত। বোর্ড গঠনের আগেও জারি রয়েছে। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে সম্প্রতি ফের দলবদলের ঘটনা ঘটে  বাঁকুড়ায় (Bankura)। ছাতনায় তৃণমূলে (TMC) যোগ দেন বিজেপি ও নির্দলের দুই জয়ী প্রার্থী। দলবদলে তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে বলে দাবি শাসকদলের। যদিও চাপ দিয়ে, ভয় দেখিয়ে যোগদান করিয়ে পঞ্চায়েত বিরোধীশূন্য করতে চাইছে শাসকদল, বলে পাল্টা দাবি করে বিজেপি। পঞ্চায়েত ভোটের পরেও চলছে দলবদল। বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করছেন জয়ী প্রার্থীরা। পঞ্চায়েত বোর্ড গঠনের আগেও একই ছবি দেখা যায় বাঁকুড়ার ছাতনায়। তৃণমূলে যোগ দেন শালডিহা গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থী গণেশচন্দ্র খাঁ। একইসঙ্গে শাসকদলে নাম লিখিয়েছিলেন ওই পঞ্চায়েতেরই জয়ী নির্দল প্রার্থী সৌরভ দে।

আরও পড়ুন, দেশে জ্বালানির দরে হেরফের, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল কি কলকাতায় ?

মূলত পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি। কিন্তু, দলবদলের জেরে শেষ হাসি হাসল তৃণমূল। এমন কাণ্ড ঘিরে হইচই পড়ে যায় সম্প্রতি পুরুলিয়াতেও। জয়পুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২০। বোর্ড গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১। এবারের নির্বাচনে জয়পুর পঞ্চায়েতের ১০টি আসনে জয়ী হয় বিজেপি। তৃণমূলের দখলে যায় ৮টি আসন। ২টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হন। এদিকে পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দল বদল করেন সম্প্রতি বিজেপির ২ জয়ী সদস্য। ২ নির্দল সদস্যও যোগ দিয়েছেন তৃণমূলে। শাসকদলের দাবি, ১২ জন সদস্য-কে নিয়ে জয়পুর পঞ্চায়েত দখল করে তারাই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget