এক্সপ্লোর

Mahesh Rath Yatra : দেড় মণ দুধ, ২৮ঘড়া গঙ্গাজলে অবগাহন! মহাসমারোহে মাহেশেও আজ স্নানযাত্রা,কাল থেকেই 'জগন্নাথের জ্বর'

Mahesh Rath Yatra : স্নানযাত্রার সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয়। এইদিন বিগ্রহকে স্পর্শ করা যায়। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি :  আষাঢ় মানেই রথযাত্রা।  বারো মাসে তেরো পার্বণের এক গুরুত্বপূর্ণ পার্বণ। রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় এই স্নানযাত্রার দিন। আজ, বুধবার জগন্নাথদেবের সেই স্নানযাত্রা।  জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। পুরীর মতোই হুগলির মাহেশে তিল ধারনের জায়গা নেই আজ। 

রীতি অনুসারে, এই দিনে  দেড় মণ দুধ ও আঠাশ ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে। স্নানের পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে বলে বিশ্বাস। তখন লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। তাঁকে সুস্থ করে তুলতে এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। এ সময়টায় গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব, ঠিক রথযাত্রার আগে। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ , বলরাম , সুভদ্রা।  

৬২৯ বছরে পা দিল হুগলির মাহেশে জগন্নাথের স্নানযাত্রা। পুরীতে যেমন ১২ বছর অন্তর নব কলেবর হয়, মাহেশে বিগ্রহের কোনও পরিবর্তন করা হয় না। এতবছর ধরে একই বিগ্রহকে পুজো করা হচ্ছে। স্নানযাত্রার সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয়। এইদিন বিগ্রহকে স্পর্শ করা যায়। 

পুরীতেও স্নান যাত্রার পুণ্য লগ্নে ১০৮ ঘড়া জলে স্নান করানো হয় বিগ্রহ ত্রয়কে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মণ্ডপ থেকে নামিয়ে নিয়ে আসা হয় স্নানমঞ্চে। সেখানে হয় স্নানপর্ব ও বিশেষ পুজো। এরপর  জগন্নাথ দেব , বলভদ্র ও বোন সুভদ্রার ১৫ দিনের বিশ্রাম পর্ব। এরপর ফের রথযাত্রার দিন দর্শন করা যায় জগন্নাথদেবের।  

স্নানযাত্রার পর জগন্নাথ দেবের ভক্তদের অপেক্ষা থাকে রথযাত্রার । চলুন দেখে নেওয়া যাক এবার রথযাত্রা উৎসব কবে পড়ছে। এবার রথযাত্রা ২৭ জুন । উল্টোরথ ৫  জুলাই। ভক্তদের বিশ্বাস, এই সময় ভগবান জগন্নাথের দর্শন করলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়ে যায় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ হয়।  জগন্নাথ ভক্তদের বিশ্বাস,  আষাঢ় মাসে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা একবার ভ্রমণের ইচ্ছে প্রকাশ করেন। বোনের ইচ্ছে রাখতেই  ভগবান জগন্নাথ তিনটি রথ তৈরি নির্দেশ দেন। এরপর তিন ভাইবোন সেই রথে বসে শহর পরিভ্রমণ করতে বের হন এবং তাঁদের মাসির বাড়িতে ৭ দিন থাকেন। এই মন্দিরকেই বলা হয় গুন্ডিচা মন্দির। 

 

সেরা শিরোনাম

Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget